দ্বীন মোহাম্মদ বিশেষ প্রতিনিধি:
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ লামকাইন এলাকায় দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। প্রায় ৫০ বছর ধরে চলে আসা এ বিরোধের জেরে একের পর এক হামলা ও মামলার মোহাম্মদ নিজস্ব প্রতিবেদক ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
এদিকে, পাঁচবাগ ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মোঃ আশিকুর রহমান আসিফ ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলার প্রতিবাদে এবং ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে ১৩ নভেম্বর, শুক্রবার বিকেল ৩টায় দক্ষিণ লামকাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এলাকায় বারবার সংঘর্ষ, হামলা ও মামলার ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে আশিকুর রহমান আসিফ ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনায় তাঁরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার নাসিম সারোয়ার, সহসভাপতি ময়মনসিংহ দক্ষিণ জেলা জাসাস ও ২ নম্বর পাঁচবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী; নবী হুসেন নবী, সম্মানিত সদস্য ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল ও যুগ্ম আহ্বায়ক দক্ষিণ গফরগাঁও উপজেলা; আলোম রওশন, সম্মানিত সদস্য ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল ও সাধারণ সম্পাদক পাঁচবাগ ইউনিয়ন যুবদল; আব্দুস সালাম কাঞ্চন, পাঁচবাগ ইউনিয়ন শ্রমিক দল; ইবনে আজহার মাহমুদ, যুগ্ম আহ্বায়ক দক্ষিণ গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দল; শেখ মোফাখখারুল হক টুটুল, সদস্য দক্ষিণ গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দল; আবু সায়েম ফরহাদ, যুগ্ম আহ্বায়ক দক্ষিণ গফরগাঁও উপজেলা ছাত্রদল; মাহমুদুর রহমান সুজন, আহ্বায়ক দক্ষিণ গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দল; সালমান আহমেদ, সভাপতি অ্যাডভোকেট শাহাবুদ্দিন কলেজ শাখা ছাত্রদল ও যুগ্ম সাধারণ সম্পাদক পাঁচবাগ ইউনিয়ন ছাত্রদল; আফসার উদ্দিন আবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পাঁচবাগ ইউনিয়ন ছাত্রদল; আসলাম বাবু, সহসভাপতি পাঁচবাগ ইউনিয়ন ছাত্রদল; মোহাম্মদ আলাল উদ্দিন শেখ ও নাসির হায়দার সোহাগ, পাঁচবাগ ইউনিয়ন যুবদল; শাকিল আহমেদ সজল, দক্ষিণ গফরগাঁও উপজেলা যুবদলের সদস্যসচিব পদপ্রার্থীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের আরও অনেক নেতাকর্মী।
বক্তারা বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানানো হয়। স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের কার্যকর উদ্যোগে দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটবে এবং দক্ষিণ লামকাইন এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে।
মন্তব্য করুন



