অনলাইন ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায় এলএসডি কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি

পলাশ পাল, 

স্টাফ রিপোর্টার

 

কৃষকদের তালিকা তৈরিতে জালিয়াতি, নির্দিষ্ট সিন্ডিকেট থেকে বারবার ধান কিনে সরকারি অর্থ ছাড় ও তদারকিতে গাফিলতির অভিযোগে নেত্রকোনার দুর্গাপুরে খাদ্য বিভাগের বিরুদ্ধে বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

দুর্গাপুরের বিরিশিরি স্থানীয় সরবরাহ ডিপোর (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে খাদ্য অধিদফতর। একই সঙ্গে ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে তদারকিতে গাফিলতির অভিযোগে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমানকে ঢাকায় বদলি করা হয়েছে।

তদন্ত সূত্রে জানা যায়, বিরিশিরি এলএসডি গুদামে ‘অভ্যন্তরীণ ধান সংগ্রহ নীতিমালা-২০১৭’ তোয়াক্কা না করেই ধান কেনা হচ্ছিল। কৃষি বিভাগের প্রত্যয়ন ও প্রকৃত কৃষক শনাক্ত ছাড়াই কেবল এনআইডি কার্ড ব্যবহার করে একটি অসাধু সিন্ডিকেটের কাছ থেকে ধান সংগ্রহ করা হতো। নিবন্ধিত তালিকার ত্রুটি কাজে লাগিয়ে একই ব্যক্তির নামে একাধিকবার ধান কিনে বিল পরিশোধের প্রমাণ পেয়েছে তদন্ত দল।

খাদ্য অধিদফতরের উপপরিচালক (সংস্থাপন) অনির্বাণ ভদ্র স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গত ৩১ আগস্ট মেহেদী ইসলামকে বরখাস্ত করা হয়। প্রভাবমুক্ত তদন্ত নিশ্চিত করতে তাঁর পূর্বের বরিশাল বদলির আদেশ বাতিল করে তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত রাখা হয়। বিধি অনুযায়ী বরখাস্তকালীন তিনি খোরপোষ ভাতা পাবেন।

অন্যদিকে সঠিক তদারকি না করায় গত ৯ সেপ্টেম্বর খাদ্য অধিদফতরের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত আদেশে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমানকে ঢাকার ভারপ্রাপ্ত সহকারী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক হিসেবে বদলি করা হয়। গত শনিবার (১২ সেপ্টেম্বর) মোয়েতাছেমুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করলেও তাঁর দাবি, এটি একটি ‘নিয়মিত প্রশাসনিক বদলি’।

ঘটনার পর বরখাস্তকৃত কর্মকর্তা মেহেদী ইসলামের সঙ্গে মুঠোফোনে এ ব্যাপারে জানতে চাইলে তিনি এ সংক্রান্ত কোন মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

জেলায় খাদ্য কেলেঙ্কারির ধারাবাহিকতা

নেত্রকোনায় সরকারি চাল ও খাদ্যশস্য নিয়ে অনিয়ম নতুন নয়। চলতি বছরেই মদন উপজেলায় দুই দফায় পাচারকালে ২৫ টন সরকারি চাল জব্দ করে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী (গত ১৪ মে ২০ টন এবং ৪ সেপ্টেম্বর ৫ টন)। এছাড়া গত বছরের ২১ জুন কেন্দুয়ায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৫১৫ কেজি সরকারি চাল জব্দ করেছিল সেনাবাহিনী।

খাদ্য অধিদফতর সূত্রে জানা গেছে, দুর্গাপুরের ধান সংগ্রহে জালিয়াতির সঙ্গে যুক্ত সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের চিহ্নিত করতে বিভাগীয় তদন্ত আরও জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক: দ্রুত বাস্তবায়নের আশ্বাস

দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিতীমালা ভাঙ্গায় পানছড়ি প্রতিনিধিকে বহিষ্কার, বিভ্রান্তিকর পোস্টের অভিযোগে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ‎

ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায় এলএসডি কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি

শিক্ষক উমর শরীফের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তদন্ত চলমান।

বারহাট্টায় গভীর রাতে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি

উন্নয়ন কাজে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের মানুষের কাছে অবহেলা দূর হচ্ছে : আখতারুজ্জামান বাচ্চু এমপি

খালিয়াজুরীতে হাওড়ের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

র‌্যাব-১৫ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর হ*ত্যা মা*ম*লা*র  ১নং আসামি গ্রেপ্তার

১০

দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়ন ও সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরতে মশাখালীতে বিশাল জনসভা।

১১

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

১২

গফরগাঁওয়ে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আফসানা মিমির নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

১৩

মানবতার সেবায় ‘একতাবন্ধন সোসাইটি’র পথচলা: নির্বাহী পরিচালক পদে মো: নাজিম উদ্দিন

১৪

১নং কাইটাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হাসান টিটু, এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী। ‎

১৫

টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২

১৬

পথচারী ও সুবিধাবঞ্চিতদের মুখে বিনামূল্যে খাবার তুলে দিচ্ছে মাস্তুল ফাউন্ডেশন।

১৭

মদনে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বৃদ্ধ বাবা খুন

১৮

ফ্যামিলি কার্ড পেতে টাকা দিয়ে প্রতারিত, আটক নেত্রকোণার এনসিপির নেত্রী 

১৯

শ্রীরামপুর স্কুলের পুকুরপাড় ভাঙন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা

২০
শিরোনামঃ
দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিতকলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক: দ্রুত বাস্তবায়নের আশ্বাসদক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিতনিতীমালা ভাঙ্গায় পানছড়ি প্রতিনিধিকে বহিষ্কার, বিভ্রান্তিকর পোস্টের অভিযোগে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ‎ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায় এলএসডি কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলিশিক্ষক উমর শরীফের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তদন্ত চলমান।বারহাট্টায় গভীর রাতে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরিউন্নয়ন কাজে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের মানুষের কাছে অবহেলা দূর হচ্ছে : আখতারুজ্জামান বাচ্চু এমপিখালিয়াজুরীতে হাওড়ের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যুর‌্যাব-১৫ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর হ*ত্যা মা*ম*লা*র  ১নং আসামি গ্রেপ্তার