অনলাইন ডেস্ক
৩১ আগস্ট ২০২৬, ৫:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্বধলায় প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানির পর শ্বাসরোধে হত্যার অভিযোগ, অভিযুক্ত পলাতক

পলাশ পাল, স্টাফ রিপোর্টার

 

নেত্রকোনার পূর্বধলায় লাকড়ি বিক্রির টাকা পরিশোধ করতে গিয়ে দিলু আরা (৪০) নামের এক প্রবাসীর স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত প্রতিবেশী যুবক বাবুল মিয়া (৩০) পলাতক রয়েছেন।

গত রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় আনুমানিক ৭.৩০ এর দিকে উপজেলার ১২ নম্বর বৈরাটি ইউনিয়নের লালচাপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত দিলু আরা ওই গ্রামের সৌদি প্রবাসী এনামুল হকের স্ত্রী। অভিযুক্ত বাবুল মিয়া একই গ্রামের জাহাঙ্গীর চৌধুরীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবুল মিয়া সম্প্রতি দিলু আরার কাছে কিছু আমগাছের লাকড়ি বিক্রি করেছিলেন। গত রোববার সন্ধ্যায় সেই পাওনা টাকা দিতে বাবুলের বাড়িতে যান দিলু আরা। অভিযোগ উঠেছে, টাকা পরিশোধের সময় বাবুলের বাড়িতে কেউ না থাকার সুযোগে অসৎ উদ্দেশ্যে দিলু আরার সাথে ধস্তাধস্তিতে লিপ্ত হন বাবুল। এতে দিলুয়ারা নিজেকে বাঁচানো উদ্দেশ্যে বাধা দিতে গেলে, বাবুল একপর্যায়ে তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে এবং পরবর্তীতে দিলু আরাকে গুরুতর আহত অবস্থায় পাশের আজিজুলের বাঁশঝাড়ে ফেলে রেখে পালিয়ে যান।

স্থানীয় সূত্রে খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেন্টু মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দিলু আরাকে নেত্রকোনা২৫০শয্যার আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে রাত আনুমানিক ৯.২০ এর দিকে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং মরদেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে। অভিযুক্ত বাবুল মিয়াকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযানে নেমেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গফরগাঁওয়ে আলোচিত ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে খেলাফত মজলিসের মানববন্ধন

গফরগাঁওয়ে আলোচিত ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে খেলাফত মজলিসের মানববন্ধন

ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছে

সিরাজুল-জাহিদুরের নেতৃত্বে নতুন যাত্রা ধামরাই মডেল প্রেসক্লাবের

গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে, মাকে গণধর্ষণ করার অভিযোগে, গ্রেফতার ১

পূবালী ব্যাংকের সৌজন্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে গাড়ি হস্তান্তর

পূর্বধলায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি: মোহনগঞ্জে বোরো সেচ নিয়ে চরম অনিশ্চয়তায় কৃষকরা

দক্ষিণ গফরগাঁওয়ের নবনিযুক্ত ইউএনও জান্নাতুল নাঈমকে ফুলেল সংবর্ধনা।

লংগাইরে প্রফেসর নাসির উদ্দিনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত।

১০

দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই, রিট খারিজ।

১১

নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেট

১২

দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

কলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক: দ্রুত বাস্তবায়নের আশ্বাস

১৪

দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

নিতীমালা ভাঙ্গায় পানছড়ি প্রতিনিধিকে বহিষ্কার, বিভ্রান্তিকর পোস্টের অভিযোগে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ‎

১৬

ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায় এলএসডি কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি

১৭

শিক্ষক উমর শরীফের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তদন্ত চলমান।

১৮

বারহাট্টায় গভীর রাতে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি

১৯

উন্নয়ন কাজে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের মানুষের কাছে অবহেলা দূর হচ্ছে : আখতারুজ্জামান বাচ্চু এমপি

২০
শিরোনামঃ
গফরগাঁওয়ে আলোচিত ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে খেলাফত মজলিসের মানববন্ধনগফরগাঁওয়ে আলোচিত ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে খেলাফত মজলিসের মানববন্ধনঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছেসিরাজুল-জাহিদুরের নেতৃত্বে নতুন যাত্রা ধামরাই মডেল প্রেসক্লাবেরগফরগাঁওয়ে ছেলেকে বেঁধে, মাকে গণধর্ষণ করার অভিযোগে, গ্রেফতার ১পূবালী ব্যাংকের সৌজন্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে গাড়ি হস্তান্তরপূর্বধলায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তারনেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি: মোহনগঞ্জে বোরো সেচ নিয়ে চরম অনিশ্চয়তায় কৃষকরাদক্ষিণ গফরগাঁওয়ের নবনিযুক্ত ইউএনও জান্নাতুল নাঈমকে ফুলেল সংবর্ধনা।লংগাইরে প্রফেসর নাসির উদ্দিনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত।