অনলাইন ডেস্ক
১২ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মদনে সরকারি নিয়ম ভেঙ্গে টিসিবির ডিলার বাছাই

নিজস্ব সংবাদদাতা 

 

নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নে টিসিবির ডিলার নিয়োগে সরকারি শর্ত লঙ্ঘন ও অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ বাছাইকৃত তিনজনের মধ্যে দুইজনের কেউই টিসিবির নির্ধারিত শর্তের বাহিরে।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি মাস থেকে কাইটাইল ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হবে। এজন্য ডিলার নিয়োগে ১৬টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ৩ জনের নামের তালিকা চূড়ান্ত করা হয়। এর মধ্যে ২ জনের বিরুদ্ধেই একাধিক অনিয়মের অভিযোগ রয়েছে।

 

অভিযুক্তরা হলেন- বাড়রী বাজারের সারের ডিলার খালেকুজ্জামান হিরন এবং একই বাজারের গরুর খাবার ও ভূষি ব্যবসায়ী মনির হোসেন।

 

 

সরকারের নির্দেশনা অনুযায়ী টিসিবির ডিলার হওয়ার প্রথম শর্ত হলো আবেদনকারীকে মুদি দোকানদার হতে হবে। কিন্তু অভিযোগ রয়েছে, বাছাইকৃত দুইজনের কেউই শর্তটি পূরণ করেন না।

 

স্থানীয় সূত্র জানায়, খালেকুজ্জামান হিরন উপজেলা কৃষি অফিসের তালিকা অনুযায়ী কাইটাইল ইউনিয়নের সারের ডিলার। তিনি টিসিবির ডিলারশিপের জন্য ‘জিসান এন্টারপ্রাইজ’ নামে একটি সাইনবোর্ড ঝুলিয়েছেন বাড়রী বাজারের আশরাফুলের দোকানে। অথচ ওই স্থানে ‘জিসান এন্টারপ্রাইজ’ নামে কোনো মুদি দোকান ছিল না । বাজারের লোকজন ওই দোকানকে ‘কামাল এন্টারপ্রাইজ’ হিসেবে চিনে। ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স অনুযায়ী এর প্রোপ্রাইটর আশরাফুল ইসলাম।

 

একইভাবে মনির হোসেনের ‘মায়ের দোয়া স্টোর’ নামের দোকানটি গরুর খাবার ও ভূষির দোকান হিসেবে পরিচিত। স্থানীয়রা তাকে মুদি ব্যবসায়ী হিসেবে চেনেন না। অথচ তিনিও মুদি দোকানদার দাবি করে আবেদন করেছেন।

 

 

এ বিষয়ে খালেকুজ্জামান হিরন বলেন, “আমি সরকারের সকল নিয়ম মেনে বৈধভাবে আবেদন করেছি। বাড়রী বাজারে আমার ‘জিসান এন্টারপ্রাইজ’ নামে মুদি দোকান রয়েছে।”

 

মনির হোসেন বলেন, “বাড়রী বাজারে ‘মায়ের দোয়া স্টোর’ নামে যে দোকানটি রয়েছে, এই দোকানে সব ধরনের মুদি মালামাল বিক্রি করি। এটি টিসিবির ডিলার নিয়োগের শর্তের মধ্যেই পড়ে।” অথচ সরজমিন ও স্থানীয় সূত্রে জানা যায়, গরুর খাবার খড়, ভুসি ছাড়া আর কিছুই বিক্রি করে না।

 

এই বিষয়ে পল্লীর সঞ্চয় ব্যাংক কর্মকর্তা হুমায়ুন মুঠোফোনে বলেন, আপনারা তদন্ত করে সত্যতা যা পাবেন তাই আপনারা জনসাধারণের সম্মুখে সত্যটা প্রকাশ করুন ।

 

উল্লেখ্য, নতুন ডিলার নিয়োগের পর কাইটাইল ইউনিয়নের ১৪৮২ জন টিসিবি কার্ডধারীর মাঝে পণ্য বিক্রি করা হবে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানছড়িতে ৪ শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবির মানবিক সহায়তা প্রদান

ভূমি ব্যবস্থাপনায় গতিশীলতা আনতে নেত্রকোনায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত

গ্যালাক্সি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান পরিচালক হলেন মোঃ শামীম সরদার

স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা দ্বিতীয় বিয়ে করায় স্ত্রীর আত্মহত্যা ।

কলমাকান্দায় জিপিএ-৫ ও বৃত্তিপাপ্ত কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা

ময়মনসিংহের গফরগাঁওয়ে অবৈধ বালু তুলাকে কেন্দ্র করে দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকি

নেত্রকোণায় ব্যতিক্রমী বিতর্ক কর্মশালা: যুক্তির মঞ্চে মেধা শাণিত করলো ১০ উপজেলার ১২০ শিক্ষার্থী ​

গাজিয়ারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাইফুল ইসলাম নিলয়

ওমর ফারুক হত্যা মামলায় এক নম্বর আসামি নাহিদ মোর্শেদ চাঁদ র‍্যাবের হাতে আটক। 

উখিয়ায় প্রাইভেটকার থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার করেন বিজিবি, চালক আটক

১০

জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১১

গফরগাঁওয়ে যানজট নিরসন ও পৌরশহরের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও

১২

২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে গফরগাঁওয়ের এমপি আখতারুজ্জামান বাচ্চুর শুভেচ্ছা

১৩

বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটির ঢাকা বিভাগীয় কমিটি ঘোষণা

১৪

নেত্রকোণা জেলায় বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় রেঞ্জ ডিআইজি

১৫

নেত্রকোনায় বিনামূল্যে বিতরণের সার বিক্রি: ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা।

১৬

রহনপুরে শান্তিপাড়ায় মাদক, ছিনতাই ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে মতবিনিময় সভা

১৭

গফরগাঁওয়ে খাইরুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ

১৮

আটপাড়ায় জাগরনী চক্র ফাউন্ডেশন এর নামে প্রতারণা – ৩ জন আটক

১৯

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক রাতেই কবর থেকে ২ কঙ্কাল চুরি,আতঙ্কিত এলাকাবাসী। 

২০
শিরোনামঃ
পানছড়িতে ৪ শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবির মানবিক সহায়তা প্রদানভূমি ব্যবস্থাপনায় গতিশীলতা আনতে নেত্রকোনায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিতগ্যালাক্সি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান পরিচালক হলেন মোঃ শামীম সরদারস্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা দ্বিতীয় বিয়ে করায় স্ত্রীর আত্মহত্যা ।কলমাকান্দায় জিপিএ-৫ ও বৃত্তিপাপ্ত কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনাময়মনসিংহের গফরগাঁওয়ে অবৈধ বালু তুলাকে কেন্দ্র করে দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকিনেত্রকোণায় ব্যতিক্রমী বিতর্ক কর্মশালা: যুক্তির মঞ্চে মেধা শাণিত করলো ১০ উপজেলার ১২০ শিক্ষার্থী ​গাজিয়ারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাইফুল ইসলাম নিলয়ওমর ফারুক হত্যা মামলায় এক নম্বর আসামি নাহিদ মোর্শেদ চাঁদ র‍্যাবের হাতে আটক। উখিয়ায় প্রাইভেটকার থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার করেন বিজিবি, চালক আটক