অনলাইন ডেস্ক
১৩ জুন ২০২৬, ১:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীমান্ত নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখবে নতুন টিওবি

ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধিঃ-

 

 

সীমান্ত নিরাপত্তা জোরদার, চোরাচালান প্রতিরোধ এবং দুর্গম পাহাড়ি এলাকার জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কেষ্টমনিপাড়া এলাকায় অস্থায়ীভাবে একটি টেম্পোরারি অপারেশন বেইজ (টিওবি) স্থাপন করছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।

 

 

শনিবার (১৩ জুন ২০২৬) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) কর্তৃক প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পানছড়ি ব্যাটালিয়নের দায়িত্বাধীন ২১ দশমিক ৮ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে সীমান্ত প্রহরা, চোরাচালান প্রতিরোধ, আন্তঃসীমান্ত অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ (পুশইন) প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র পাচাররোধে বিজিবি দায়িত্ব পালন করে আসছে। পাশাপাশি দুর্গম পাহাড়ি অঞ্চলের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বাহিনীটি।

 

 

এসব কার্যক্রম আরও কার্যকর, সহজ ও গতিশীলভাবে পরিচালনার লক্ষ্যে সীমান্তবর্তী কেষ্টমনিপাড়া এলাকায় একটি Temporary Operation Base (TOB) স্থাপনের প্রয়োজনীয়তা অনুভূত হয়। এরই ধারাবাহিকতায় সেখানে অস্থায়ীভাবে নতুন টিওবি স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিজিবি জানায়, কেষ্টমনিপাড়া টিওবি মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ পাচার প্রতিরোধ এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতেও সহায়ক হবে এ টিওবি।

 

 

এছাড়া চোরাচালান দমন এবং বনজ সম্পদ সংরক্ষণের স্বার্থে অবৈধভাবে কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদ পাচার প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্ত এলাকায় বিএসএফ কর্তৃক অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধেও কেষ্টমনিপাড়া টিওবি কার্যকর ভূমিকা রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবৈধ পাচার ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং আভিযানিক কার্যক্রম জোরদার করেছে। ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আটপাড়ায় জলাভূমির প্রাণবৈচিত্র রক্ষায় আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত

গফরগাঁওয়ে ন্যাশনাল ব্যাংকের অফিস সহকারীর ঝুলন্ত লাশ উদ্ধার, আত্মহত্যার ধারণা

নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২১৫ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন

বালিয়াডাঙ্গীতে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

মদনে হোটেল ব্যবসার আড়ালে মাদক বিক্রি গ্রেপ্তার হীরা।

টেকনাফে এঞ্জেল কেয়ারের অধ্যক্ষকে অপহরণচেষ্টা ও সশস্ত্র হামলা, এলাকায় আতঙ্ক

‎মদন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদককে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলনে  ‎

তেজগাঁও প্রেস ক্লাবের কমিটি গঠন: সভাপতি হাবিব, সম্পাদক শামীম

মদনে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গফরগাঁওয়ে কলেজ ছাত্র রবিন হত্যার বিচার দাবিতে ‘ছাদে জনতার ব্যতিক্রমী মানববন্ধন’

১০

অন্যায়ের মুখে অবিনাশী কলম

১১

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

১২

প্রথম বিয়ে গোপন দ্বিতীয় বিয়ে করতে গিয়ে ছাত্রদলের সভাপতি দিতে হল পাঁচ লাখ টাকা মুক্তিপণ।

১৩

আজ রাতে মাঠে নামছে ব্রাজিল: সুনামগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা, ফেসবুক জুড়ে তুমুল উন্মাদনা

১৪

মাটিরাঙ্গায় ‘গায়েবি’ কমিটির নামে হরিলুট: প্রাথমিকে জালিয়াতির পাহাড়!

১৫

পানছড়িতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির উদ্ভোধন

১৬

সীমান্ত নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখবে নতুন টিওবি

১৭

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে দুই হাত হারানো নূরুল আমিন পেলেন নতুন ঘর

১৮

সরকারি বেতন বৃদ্ধি: ব্যয় নয়, রাষ্ট্রীয় সক্ষমতায় বিনিয়োগ

১৯

উখিয়াস্থ মেরিন ড্রাইভে ১০০কেজি গাঁজা ও ০১টি মাইক্রোবাসসহ ০২ মাদক কারবারি আটক

২০
শিরোনামঃ
আটপাড়ায় জলাভূমির প্রাণবৈচিত্র রক্ষায় আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিতগফরগাঁওয়ে ন্যাশনাল ব্যাংকের অফিস সহকারীর ঝুলন্ত লাশ উদ্ধার, আত্মহত্যার ধারণানেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২১৫ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্নবালিয়াডাঙ্গীতে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধারমদনে হোটেল ব্যবসার আড়ালে মাদক বিক্রি গ্রেপ্তার হীরা।টেকনাফে এঞ্জেল কেয়ারের অধ্যক্ষকে অপহরণচেষ্টা ও সশস্ত্র হামলা, এলাকায় আতঙ্ক‎মদন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদককে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলনে  ‎তেজগাঁও প্রেস ক্লাবের কমিটি গঠন: সভাপতি হাবিব, সম্পাদক শামীমমদনে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গফরগাঁওয়ে কলেজ ছাত্র রবিন হত্যার বিচার দাবিতে 'ছাদে জনতার ব্যতিক্রমী মানববন্ধন'