
হাবিবুল ইসলাম
আটপাড়া উপজেলা প্রতিনিধি :
নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার বানিয়াজান গ্রামের এক করুণ আর্তনাদ। দিনমজুর বাচ্ছু মিয়ার স্ত্রী আলেহা বেগম আজ মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করছেন।
যেই বয়সে সন্তানদের নিয়ে সুখে সংসার করার কথা, সেই বয়সে তিনি হাসপাতালের বিছানায় যন্ত্রণায় ছটফট করছেন। তার দুটি সন্তানদের চোখের পানি আর স্বামীর অসহায়ত্ব আজ আকাশ-বাতাস ভারী করে তুলছে। দিনমজুর স্বামীর পক্ষে ক্যান্সারের এই আকাশচুম্বী চিকিৎসার খরচ চালানো এখন পাহাড়সম অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। নিজের সহায়-সম্বল যা ছিল, তা ইতোমধ্যেই চিকিৎসার পেছনে শেষ হয়ে গেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, সঠিক সময়ে উন্নত চিকিৎসা পেলে আলেহা বেগম আবারও সুস্থ হয়ে ফিরতে পারেন তার সন্তানদের কোলে। কিন্তু তার জন্য প্রয়োজন অনেক টাকা, যা এই দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়।
আসুন আমরা এগিয়ে আসি:
আমাদের সামান্য দান হয়তো একজনের জীবন বাঁচাতে পারে। আপনি যেটুকু পারেন—১০০, ৫০০ বা ১০০০ টাকা—তা দিয়েই এই অসহায় পরিবারের পাশে দাঁড়ান। আপনার দেওয়া সামান্য অর্থই হতে পারে আলেহা বেগমের বেঁচে থাকার নতুন আলো
মন্তব্য করুন