মদন( নেত্রকোনা প্রতিনিধি।
নেত্রকোনার মদন উপজেলার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি আবুল বাশার খান এখলাছ কে গ্রেফতার করেছেন পুলিশ।
সোমবার ১৬ নভেম্বর দিবাগত রাতে মদন থানা পুলিশ ও ডিবি পুলিশের সহায়তা ময়মনসিংহ থেকে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ মদন পৌরসভার পশ্চিম জাহাঙ্গীরপুর গ্রামের মৃত খার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মদন থানা অফিসার ইনচার্জ
ওসি সালাহ উদ্দিন করিম বলেন, গত ২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা নবাবের করা মামলার তালিকা এজহারভুক্ত আসামি এখলাছ দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে মদন থানা পুলিশ ও ময়মনসিংহের ডিবি পুলিশের সহায়তা তাকে ময়মনসিংহ শহর থেকে গতরাতে তাকে গ্রেফতার করে মদন থানা নিয়ে আসা হয়েছে।
তার বিরুদ্ধে নাশকতা বিস্ফোরক দ্রব্য সহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে আজ নেত্রকোনা জেল হাজতে প্রেরণ করা হবে।



