উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সেওড়াতলী এফসি নাইট টুর্নামেন্ট ২০২৬-এর বহুল প্রতীক্ষিত ফাইনাল খেলা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে সেওড়াতলী স্কুলের পাশের মাঠে অনুষ্ঠিত জমজমাট এ ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
“খেলা হোক সম্প্রীতির, সমাজ হোক মাদকমুক্ত” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত টুর্নামেন্টটির লক্ষ্য ছিল তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আক্তার হোসেন, আহ্বায়ক সদস্য, কালিয়াকৈর উপজেলা যুবদল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিল আহমেদ পলাশ, চেয়ারম্যান, শিকদার আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসান সিকদার, ব্যবস্থাপনা পরিচালক, শিকদার আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্কিম চন্দ্র সাহা, প্রভাষক, কালিয়াকৈর সরকারি কলেজ এবং শ্যামল চন্দ্র সাহা, পরিচালক, প্রিয়ঙ্কা কিন্ডারগার্ডেন এন্ড মডেল স্কুল।
ফাইনাল খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন আব্দুর রাজ্জাক, ম্যানেজমেন্ট টিম, আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ। আর পুরো ম্যাচের ধারাভাষ্য পরিচালনা করেন ওমর ফারুক, সহকারী শিক্ষক, সাভাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
টুর্নামেন্টটি আয়োজন করেন হাসিবুল হাসান, মাধব সাহা, চয়ন সাহা ও বৃন্দি সাহা। এ আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ সাঈম সারোয়ার।
রাতের আলোকসজ্জায় সজ্জিত মাঠে ফাইনাল খেলাকে কেন্দ্র করে দর্শকদের ছিল সরব উপস্থিতি। খেলোয়াড়দের নৈপুণ্য, দর্শকদের উচ্ছ্বাস এবং আয়োজকদের সুন্দর ব্যবস্থাপনায় পুরো আয়োজন পরিণত হয় এক প্রাণবন্ত ক্রীড়া উৎসবে।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতেও এমন ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।