গাজীপুরে প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটির আত্মপ্রকাশ, শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার
আজকের পত্রিকা
গাজীপুরে প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটির আত্মপ্রকাশ, শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার
আজকের পত্রিকা
টেকনাফে নাফ নদী থেকে ১৪ হাজার ইয়াবা জব্দ
আজকের পত্রিকা
গফরগাঁওয়ে আলোচিত ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে খেলাফত মজলিসের মানববন্ধন
সারাদেশ
গফরগাঁওয়ে আলোচিত ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে খেলাফত মজলিসের মানববন্ধন
আজকের পত্রিকা
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার মদন উপজেলার ৪ নং গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন, সাবেক নেত্রকোনা জেলা যুবদলের তথ্য ও গবেষণা সহ সম্পাদক মোঃ মোবারক হোসেন।
তিনি ২০২২ সালে স্থানীয় ইউপি নির্বাচনে মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
মোবারক হোসেন এলাকার অসহায় হত দরিদ্র মানুষজনের সুখে দুঃখে সব সময় পাশে থাকার চেষ্টা করেন।
পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন দীর্ঘদিন ধরে।
স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে তিনি গোবিন্দশ্রী ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও বাজারে সাধারণ মানুষের সাথে দেখা সাক্ষাৎ ও গণসংযোগ, মতবিনিময় এবং উঠান বৈঠক শুরু করেছেন তিনি।
একজন উদীয়মান ও শিক্ষিত প্রার্থী হিসেবে সাধারণ ভোটারদের মাঝেও তাকে নিয়ে ব্যাপক উৎসাহ -উদ্দীপনা ও আলোচনার ঝড় বইছে গোবিন্দশ্রী ইউনিয়নের গ্রামগঞ্জে।
মোবারক হোসেন তিনি বলেন আমি দীর্ঘদিন আমাদের ইউনিয়নের অবহেলিত মানুষের অধিকার, সুখে-দুঃখে এবং নানা সমস্যায় আমি সমাধান করা থেকে শুরু করে সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করে আসছি।
এবার আমি আমার পরিবার আত্মীয়-স্বজনের পরামর্শ নিয়ে গোবিন্দশ্রী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হয়েছি।
আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন। এবং ইউনিয়নবাসী দোয়া এবং সমর্থন পাই। আর আমি যদি নির্বাচিত হতে পারি তবে নীতি ও সততার সাথে গোবিন্দশ্রী ইউনিয়নবাসীর অসহায় হতদরিদ্র মানুষের পাশে থাকব ইনশাল্লাহ।
আর গোবিন্দশী ইউনিয়নকে একটি আধুনিক, ডিজিটাল, সন্ত্রাস ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই হবে আমি মোবারক হোসেন এর অঙ্গীকার।
মোবারক হোসেন তিনি আরও বলেন, ৪ নং গোবিন্দশ্রী ইউনিয়নের সর্বস্তরের গণমানুষের দোয়া, এবং ভালোবাসা ও আন্তরিক সমর্থন প্রত্যাশা করছি আমি।
গোবিন্দশ্রী ইউনিয়নের বিভিন্ন এলাকার স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা যায়,
মোবারক হোসেন হল একজন প্রতিবাদী, ন্যায়পরায়ণ, আদর্শবান মানুষ মানুষের সাথে মিশতে পারা তার একটি গুণ ।
এবার সাধারণ মানুষের মাঝে তার একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি হয়েছে।
বিশেষ করে যুব সমাজ তাকে এলাকার ইতিবাচক পরিবর্তনের প্রতীক হিসেবে এবার গোবিন্দশ্রী ইউনিয়নের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দেখতে চান।