গফরগাঁওয়ে আলোচিত ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে খেলাফত মজলিসের মানববন্ধন
আজকের পত্রিকা
গফরগাঁওয়ে আলোচিত ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে খেলাফত মজলিসের মানববন্ধন
আজকের পত্রিকা
ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছে
সারাদেশ
সিরাজুল-জাহিদুরের নেতৃত্বে নতুন যাত্রা ধামরাই মডেল প্রেসক্লাবের
আজকের পত্রিকা
গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে, মাকে গণধর্ষণ করার অভিযোগে, গ্রেফতার ১
সারাদেশ
এ কে এম রুহুল আমিন স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের গফরগাঁওয়ে আলোচিত ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
আজ বিকাল ৩:৩০ সময় গফরগাঁও প্রেসক্লাবের সামনে বাংলাদেশ খেলাফত মজলিস গফরগাঁও উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে মাওলানা এমদাদুল্লাহ বলেন, "পবিত্র এই মাটিতে এ ধরণের জঘন্য ও নির্মম অপরাধ কোনোভাবেই বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে অতি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।"
সংগঠনটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস আহমেদ ফরাজীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ উদয়পুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল ও মুফতি মনিরুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে আসামিদের আইনের আওতায় এনে কঠোর ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। মানবন্ধনে স্থানীয় আলেম-ওলামা ও সাধারণ জনগণ অংশ নেন।
ঝঝ্যন