নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেট
নেত্রকোনা
নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেট
নেত্রকোনা
দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
গফরগাঁও
কলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক: দ্রুত বাস্তবায়নের আশ্বাস
জাতীয়
দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
অন্যান্য
এ কে এম রুহুল আমিন স্টাফ রিপোর্টার:
গেজেটভুক্ত ১৪৩ নম্বর নয়াবাড়ি মৌজায় নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সদর দপ্তর স্থাপন ও সব ধরনের কার্যক্রম পরিচালনায় আর কোনো আইনগত বাধা রইল না। দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন ও সদর দপ্তর নির্ধারণে কোনো নিয়মের ব্যত্যয় ঘটেনি উল্লেখ করে এ সংক্রান্ত রিট আবেদন খারিজ (ডিসচার্জ) করে দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১৪ সেপ্টেম্বর) হাইকোর্টের দেওয়া সংক্ষিপ্ত রায়ের পর রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
মোহাম্মদ ওসমান চৌধুরী জানান, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সিদ্ধান্তের মাধ্যমে বিষয়টি সুনির্দিষ্টভাবে নির্ধারিত হয়েছে। তিনি বলেন, “সরকার এখানে সর্বোচ্চ কর্তৃপক্ষ এবং তাদের সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো গাইডলাইন বা বিধিমালার ব্যত্যয় ঘটেনি। সামগ্রিক বিষয় বিবেচনায় আদালত রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন। আদালত সংক্ষিপ্ত রায় দেওয়ায় উপজেলা পর্যায়ের যাবতীয় কার্যক্রম পরিচালনায় এখন আর কোনো বাধা নেই।”
মামলার বিবরণ অনুযায়ী, নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সদর দপ্তর নয়াবাড়ি মৌজায় স্থাপন ও অবকাঠামো নির্মাণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছিল। প্রাথমিক শুনানির পর হাইকোর্ট সদর দপ্তর স্থাপনের ওপর দুই মাসের স্থিতাবস্থা জারি করেন। পরবর্তী সময়ে হাইকোর্টের দেওয়া ওই স্থিতাবস্থার আদেশ স্থগিত চেয়ে আপিল দায়ের করা হয়।
সর্বশেষ শুনানি শেষে হাইকোর্ট রিটটি পুরোপুরি খারিজ করে দেওয়ায় গেজেটভুক্ত নয়াবাড়ি মৌজায় দক্ষিণ গফরগাঁও উপজেলার অবকাঠামো নির্মাণ ও প্রশাসনিক কার্যক্রম শুরু করতে আইনি আর কোনো জটিলতা রইল না।