দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই, রিট খারিজ।
সারাদেশ
দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই, রিট খারিজ।
সারাদেশ
নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেট
নেত্রকোনা
দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
গফরগাঁও
কলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক: দ্রুত বাস্তবায়নের আশ্বাস
জাতীয়
গফরগাঁও প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে এক বিশাল বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ গফরগাঁও উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
দিনটি উপলক্ষে দক্ষিণ গফরগাঁওয়ের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী কান্দি পাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হন। শুরুতেই স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশন এর মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন পরে ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা এবং বাদ্যযন্ত্রসহকারে বের হওয়া র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫৫, ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনের জাতীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আক্তারুজ্জামান বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ দেশের মানুষের অধিকার আদায়ের প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে এবং দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশনায় বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং আগামীতেও থাকবে। সকল ভেদাভেদ ভুলে দলকে সুসংগঠিত করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।”
সমাবেশে দক্ষিণ গফরগাঁও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল এবং মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ পুনর্গঠন ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। র্যালি শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।