দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই, রিট খারিজ।
সারাদেশ
দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই, রিট খারিজ।
সারাদেশ
নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেট
নেত্রকোনা
দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
গফরগাঁও
কলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক: দ্রুত বাস্তবায়নের আশ্বাস
জাতীয়
মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল,নেত্রকোনা থেকে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা বিএনপি। গত শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইয়েদ আল মামুন শহীদ ফকির।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, মো. রুহুল আমিন ফকির, মো. সেলিম উদ্দিন, সালাউদ্দিন নওয়াব, হাবিবুর রহমান হাবীব, আতিকুর রহমান রনকসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব বাবুল আলম তালুকদার বলেন, "বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবার জাঁকজমকপূর্ণ ও ব্যাপক আয়োজনে পালন করা হবে। কর্মসূচির সফলতা নিশ্চিত করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খলভাবে অংশ নিতে হবে।"
তিনি জানান, কেন্দ্রীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে আগামী ১ সেপ্টেম্বর স্থানীয় হেলিপ্যাড মাঠে গণজমায়েত, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ এবং বিশেষ মোনাজাতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসব কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে তিনি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন।
সভায় সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিটি কর্মসূচি শান্তিপূর্ণ ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংগঠনিক প্রস্তুতি ও সার্বিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।