গফরগাঁওয়ে আলোচিত ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে খেলাফত মজলিসের মানববন্ধন
সারাদেশ
গফরগাঁওয়ে আলোচিত ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে খেলাফত মজলিসের মানববন্ধন
সারাদেশ
গফরগাঁওয়ে আলোচিত ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে খেলাফত মজলিসের মানববন্ধন
আজকের পত্রিকা
ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছে
সারাদেশ
সিরাজুল-জাহিদুরের নেতৃত্বে নতুন যাত্রা ধামরাই মডেল প্রেসক্লাবের
আজকের পত্রিকা
এ কে এম রুহুল আমিন, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ে এক প্রস্তুতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় পৌরসভা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এই প্রস্তুতি সভায় গফরগাঁও পৌর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলা এ দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার লড়াইয়ের এক অবিচ্ছেদ্য অংশ। আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে আনন্দ র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
আলোচনা সভায় পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা দলের আদর্শকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত রাখেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিটি কর্মসূচি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সফল করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।