ছেলের সামনে মাকে গণধর্ষণ: ভাঙচুরের পর এবার আসামির বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে এলাকাবাসী
সারাদেশ
ছেলের সামনে মাকে গণধর্ষণ: ভাঙচুরের পর এবার আসামির বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে এলাকাবাসী
সারাদেশ
৪ নং গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী
আজকের পত্রিকা
গাজীপুরে প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটির আত্মপ্রকাশ, শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার
আজকের পত্রিকা
টেকনাফে নাফ নদী থেকে ১৪ হাজার ইয়াবা জব্দ
আজকের পত্রিকা
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোণার আটপাড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের বাঘবাড়ি এলাকায় ভুয়া "জাগরনী চক্র ফাউন্ডেশন" এর নামে ঋণ দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় মো. সাগর মিয়া (২৭) বাদী হয়ে আটপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।আসামিরা হলেন- মো. মনিরুজ্জামান মানিক (৪৮), পিতা- আ. হামিদ, ঠিকানা: ঈশ্বরগঞ্জ।
মো. মামুন শেখ (৪৫), পিতা- তাহের উদ্দিন, ঠিকানা: মোকসেদপুর, গোপালগঞ্জ।
নূরে আলম ওরফে বাবলু (৪২), পিতা- মৃত নুরুল আমিন, ঠিকানা: রাজিবপুর, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।
অভিযোগ সূত্রে জানা যায়, আসামিরা "জাগরনী চক্র ফাউন্ডেশন" রেজি নং-৬২৮৭৯, প্রধান কার্যালয়- ৪৬ মুজিব সড়ক, যশোর এর নাম ব্যবহার করে ভুক্তভোগীদের ঋণ দেওয়ার প্রলোভন দেখান। অভিযোগকারী সাগর মিয়াকে ১০ হাজার টাকা জামানত দিলে ১ লাখ টাকা ঋণ এবং কিস্তিতে পরিশোধের আশ্বাস দেওয়া হয়।

কিন্তু টাকা নেওয়ার পর আসামিরা ঋণ না দিয়ে টালবাহানা শুরু করলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয়রা বিষয়টি আটপাড়া থানা পুলিশকে জানায়।
খবর পেয়ে পুলিশ ৩ জনকে আটক করে এবং তাদের কাছ থেকে নগদ টাকা জব্দ করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের পর গত ২০ তারিখ দুপুর ১২টায় আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুবায়দুল আলম