পূবালী ব্যাংকের সৌজন্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে গাড়ি হস্তান্তর
আজকের পত্রিকা
পূবালী ব্যাংকের সৌজন্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে গাড়ি হস্তান্তর
আজকের পত্রিকা
পূর্বধলায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
অপরাধ
নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি: মোহনগঞ্জে বোরো সেচ নিয়ে চরম অনিশ্চয়তায় কৃষকরা
আজকের পত্রিকা
দক্ষিণ গফরগাঁওয়ের নবনিযুক্ত ইউএনও জান্নাতুল নাঈমকে ফুলেল সংবর্ধনা।
জাতীয়
মো:মোজাম্মেল হক
স্টাফ রিপোর্টার
কক্সবাজার জেলার সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এক সফল অভিযান পরিচালনা করে ৩০ হাজার পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ৪টি মোটরসাইকেলসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)।
র্যাব-১৫, সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকার জনৈক ছৈয়দ নুরের দোকানের সামনে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি বিপুল পরিমাণ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য আজ ২১ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ আনুমানিক রাত ০১:১০ ঘটিকায় র্যাবের আভিযানিক দলটি সেখানে একটি ঝটিকা অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দল অত্যন্ত দক্ষতার সাথে ঘেরাও করে একজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির পরিচয়: আবসার মিয়া (২০), পিতা-নুরুল আলম, মাতা-আমেনা খাতুন, সাং-কাটাখালী (পূর্বপাড়া, ০১ নং ওয়ার্ড, হোয়াইক্যং ইউপি), থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে পাচার করে আসছিল বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামি, জব্দকৃত মাদক ও অন্যান্য আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
----স্বাক্ষরিত----
আ. ম. ফারুক
সহকারী পুলিশ সুপার
সহকারী পরিচালক(ল' এন্ড মিডিয়া)
পক্ষে অধিনায়ক