সিরাজুল-জাহিদুরের নেতৃত্বে নতুন যাত্রা ধামরাই মডেল প্রেসক্লাবের
আজকের পত্রিকা
সিরাজুল-জাহিদুরের নেতৃত্বে নতুন যাত্রা ধামরাই মডেল প্রেসক্লাবের
আজকের পত্রিকা
গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে, মাকে গণধর্ষণ করার অভিযোগে, গ্রেফতার ১
সারাদেশ
পূবালী ব্যাংকের সৌজন্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে গাড়ি হস্তান্তর
আজকের পত্রিকা
পূর্বধলায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
অপরাধ
মোঃ জুনায়েদ
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার মদন উপজেলায় হাওর থেকে মাছ ধরার (বাইর) আনতে গিয়ে বজ্রপাতে রাজিব মিয়া (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
বজ্রপাতে নিহত রাজিব মিয়া কাইটাইল ইউনিয়নের জয়পাশা প্রামের সোনালি মিয়ার ছেলে।
১৮ জুন রোজ বৃহস্পতিবার সকালে জয়পাশা গ্রামের সামনের হাওরে বজ্রপাত হয় ঘটনাস্থলে মারা রাজিব নামের যুবক।
প্রতিবেশী ও পরিবার সূত্রে জানা গেছে, রাজিব মিয়া সকালে বাড়ির সামনে হাওর থেকে মাছ ধরার বাইর
তুলতে গিয়েছিল এসময় বৃষ্টি শুরু হয়।
বৃষ্টির সাথে বজ্রপাত হলে রাজিব মিয়া হাওরে ঘটনাস্থলে মারা যায়।। পরে স্বজনেরা রাজিবের মরদেহ বাড়িতে নিয়ে আসেন।
মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন খবর পেয়েছি। আমি উপজেলা না থাকায় ঘটনাস্থলে পিআইও এবং ভূমি সহকারী কমিশনার শাওলিন নাহার গিয়েছিল। নিহতের পরিবারকে
সরকারের পক্ষ থেকে নিয়ম অনুযায়ী আর্থিক সহযোগিতা করা হবে।