পূবালী ব্যাংকের সৌজন্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে গাড়ি হস্তান্তর
আজকের পত্রিকা
পূবালী ব্যাংকের সৌজন্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে গাড়ি হস্তান্তর
আজকের পত্রিকা
পূর্বধলায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
অপরাধ
নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি: মোহনগঞ্জে বোরো সেচ নিয়ে চরম অনিশ্চয়তায় কৃষকরা
আজকের পত্রিকা
দক্ষিণ গফরগাঁওয়ের নবনিযুক্ত ইউএনও জান্নাতুল নাঈমকে ফুলেল সংবর্ধনা।
জাতীয়
পানছড়ি প্রতিনিধি:
পার্বত্য অঞ্চলের শিক্ষা উন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ির পানছড়িতে ৬০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর লোগাং জোন।
বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) দুপুরে চেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ তুলে দেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দুর্গম পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করতে বিজিবি নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার প্রসার এবং ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নে এ ধরনের সহায়তামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপন কান্তি চাকমা বিজিবির এ উদ্যোগের প্রশংসা করে বলেন, “শিক্ষার্থীদের জন্য এমন উপহার তাদের পড়াশোনার প্রতি আগ্রহ ও উৎসাহ আরও বৃদ্ধি করবে। পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর এই মানবিক উদ্যোগের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
স্থানীয় বাসিন্দারা জানান, পার্বত্য অঞ্চলের শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং জনসেবামূলক কর্মকাণ্ডে বিজিবির অবদান প্রশংসনীয়। এসব কার্যক্রম স্থানীয় জনগণের সঙ্গে নিরাপত্তা বাহিনীর পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যের সম্পর্ককে আরও সুদৃঢ় করছে।
শিক্ষা সহায়তার এ উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে এবং এলাকার শিক্ষা উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।