পূবালী ব্যাংকের সৌজন্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে গাড়ি হস্তান্তর
আজকের পত্রিকা
পূবালী ব্যাংকের সৌজন্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে গাড়ি হস্তান্তর
আজকের পত্রিকা
পূর্বধলায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
অপরাধ
নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি: মোহনগঞ্জে বোরো সেচ নিয়ে চরম অনিশ্চয়তায় কৃষকরা
আজকের পত্রিকা
দক্ষিণ গফরগাঁওয়ের নবনিযুক্ত ইউএনও জান্নাতুল নাঈমকে ফুলেল সংবর্ধনা।
জাতীয়
লিমা আক্তার
আটপাড়া উপজেলা প্রতিনিধি
নেত্রকোনার আটপাড়া উপজেলার জলাভূমিতে নির্বিচারে কীটনাশক ও নিষিদ্ধ উপকরণ ব্যবহারের ফলে জলজ প্রাণবৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। এই বাস্তবতা নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে “জলাভূমিতে কীটনাশক ও নিষিদ্ধ উপকরণ ব্যবহার: বিপন্ন জলজ প্রাণবৈচিত্র্য” শীর্ষক এক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বারসিক ও গ্রিন কোয়ালিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক এবং গ্রিন কোয়ালিশনের আঞ্চলিক সমন্বয়ক ওয়াহিদ রহমান। সভাপতিত্ব করেন সাজেদুর রহমান সেলিম। এছাড়া গ্রিন কোয়ালিশনের সহ-সভাপতি সৈয়দ মাকসুদুল হক বক্তব্য প্রদান করেন।
সংলাপে বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, জলাভূমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ও বিভিন্ন নিষিদ্ধ উপকরণের ব্যবহারে মাছসহ অন্যান্য জলজ প্রাণীর আবাসস্থল ও প্রজনন ব্যবস্থা ধ্বংস হচ্ছে। ফলে জলজ প্রাণবৈচিত্র্য হুমকির মুখে পড়ার পাশাপাশি পরিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হচ্ছে।
তারা আরও বলেন, জীববৈচিত্র্য রক্ষা ও জলাভূমির টেকসই ব্যবস্থাপনার জন্য জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ আইনের যথাযথ প্রয়োগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, পরিবেশকর্মী, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শেষে জলাভূমি রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং ক্ষতিকর উপকরণের ব্যবহার বন্ধে সকলের প্রতি আহ্বান জানানো হয়।