পূবালী ব্যাংকের সৌজন্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে গাড়ি হস্তান্তর
আজকের পত্রিকা
পূবালী ব্যাংকের সৌজন্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে গাড়ি হস্তান্তর
আজকের পত্রিকা
পূর্বধলায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
অপরাধ
নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি: মোহনগঞ্জে বোরো সেচ নিয়ে চরম অনিশ্চয়তায় কৃষকরা
আজকের পত্রিকা
দক্ষিণ গফরগাঁওয়ের নবনিযুক্ত ইউএনও জান্নাতুল নাঈমকে ফুলেল সংবর্ধনা।
জাতীয়
মো:মোজাম্মেল হক
স্টাফ রিপোর্টার
দীর্ঘদিন ধরে অসুস্থ আইনজীবী এডভোকেট আবু মুছার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাসভবনে যান টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সদস্য ও নেতৃবৃন্দ।
এ সময় টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন,সাধারণ সম্পাদক ফরহাদ রহমান,সহ-সভাপতি নজরুল ইসলাম খোকন,আনোয়ার হোসেন,কামরুল ইসলাম,মোঃ হোসাইন, এসকে জাফর, আবু মুছা, জান্নাতুল ফেরদৌস সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তারা এডভোকেট আবু মুছার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, এডভোকেট আবু মুছা দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর অসুস্থতার সংবাদে তারা উদ্বিগ্ন এবং তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
এডভোকেট আবু মুছা টেকনাফ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের এই সৌজন্য সাক্ষাৎ ও খোঁজখবর নেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চান।