
স্টাফ রিপোর্টার, মোঃ মুনিরুল ইসলাম
সরকারি ভাবে সারা দেশে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হলেও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলাসহ বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
সৌদিসহ মধ্যপ্রাচ্যে জিলহজ্ব মাসের নতুন চাঁদ উঠার সাথে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কিছু এলাকায় ঈদের স্বলাত আদায়। সৌদি আরবের সাথে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র ঈদুল আজহার স্বলাত আদায় করেছেন। বুধবার (২৭ মে) জামাতের সাথে দুই রাকাত ওয়াজিব স্বলাত আদায়ের মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করেন। বুধবার (২৭ মে) সকালে উপজেলার চৌডালা, গোমস্তাপুর, বাঙ্গাবাড়িসহ ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে এসে ঈদের জন্য ধর্মপ্রাণ মুসল্লিরা সমবেত হন। ৭.৩৫ মিনিটের সময়ে শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আবহাওয়া প্রতিকুলের জন্য মাঠে না হয়ে রহনপুর পৌরসভার হুজরাপুর দিঘিপাড়ার জামে মাসজিদে গোমস্তাপুর থানার ও রহনপুর পৌরসভার ফাঁড়ি মিলে প্রশাসনের নিরাপত্তার মধ্য দিয়ে ঈদের জামাত আদায় করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার দিঘিপাড়ার স্টার পার্কে সভাপতি মোঃ আজিমুদ্দীনের মাটিতে ও ঈদ কমিটির আহবায়ক মোঃ সফিকুল ইসলাম আন্তর্জাতিক হিজরী ক্যালেন্ডারের সাথে মিল রেখে এই প্রথম আত্ম প্রকাশ ঈদুল আজহার স্বলাত আদায় করার নিয়ত থাকলেও আবহাওয়া খারাপের কারনে দিঘিপাড়া জামে মাসজিদে পড়ার সিদ্ধান্তে ইমামতি করেন মোঃ রমজান আলী, মুসল্লী ছিলেন প্রায় ৫৫ থেকে ৬০ জন, মহিলাদের স্বলাতের ব্যবস্থা ছিল।
জামাত শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ খুৎবার সাথে দোয়া করা হয়।
জামাতে অংশ গ্রহণকারী মুসল্লিরা জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবছরের মতো এবারও ঈদ উদযাপন করছেন। এ সময় খতিব কোরবানির তাৎপর্য ও ত্যাগের শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। কুরবানির রক্ত প্রবাহিত করা ত্যাগের মহিমা এই কুরবানী।
ঈদ উপলক্ষে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। জামাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের সালাম বিনিময় করেন।
এদিকে ঈদকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের জেলার শিবগঞ্জের বিনােদপুর ইউনিয়নের রাধানগর ও ৭৬ বিঘিসহ শিবগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের কিছু মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করেছেন। সকাল ৮.০০ টার সময় ৭৬ বিঘি আম বাগানে ঈদুল আজহার স্বলাতে ইমামতি করেন মাওলানা ইউসুফ আলী। শিবগঞ্জ উপজেলাসহ বিভিন্ন এলাকার মুসল্লিরা সেখানে ১০০-১৫০ জন নারী-পুরুষ ঈদ জামায়াতে অংশগ্রহণ করেন।
বিনোদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এবছর ঈদের স্বলাত পড়েছে। তবে গ্রামের সবাই করেছে বিষয়টি এমন নয়। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের মোমিনটোলা ও আদর্শ গ্রাম বাগানপাড়া এলাকায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশন জানায়, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে বাংলাদেশের অনেক জায়গাতেই ঈদুল আজহার স্বলাত আদায় করেন কিছু মানুষ। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জে ও কিছু মানুষ এবারও ঈদের স্বলাত আদায় করেছে ।
গোমস্তাপুর থানার এস আই মোঃ শরিফুল ইসলাম ও ফাঁড়ির এস আই স্বপন সরকার বলেন যে পুলিশ প্রশাসনের কাজ মানুষকে নিরাপত্তা প্রদান করা তা আমরা দিয়ে সফলভাবে সম্পুর্ন হয়েছে। পুলিশ প্রশাসন শুধু মানুষকে হয়রানি করে তা ভুল প্রমানিত করার জন্য আজকে সে ভয় ও হয়রানি নয় নিরাপত্তা দেয় তা প্রমানিত হয়েছে এবং তা সন্তোষজনক ভালো।
মন্তব্য করুন