
স্টাফ রিপোর্টার, মোঃ মুনিরুল ইসলাম
জিলহজ্ব মাস (২৮ই মে) বৃহস্পতিবার সরকার ঘোষিত চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা রহনপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড রহনপুর ইউসুফ আলী সরকারী কলেজের মাঠে ঈদের স্বলাত হয়। ঈদুল আজহার সালাত ৭ টার সময় আরম্ভ হয়। ইমামতি করেন মাওলানা মোঃ নুরুল হোদা, অবঃ প্রসাদপুর কামিল মাদ্রাসা, রহনপুর। ঈদের সালাতে উপস্থিত ছিলেন বর্তমান এমপি ডক্টর মিজানুর রহমান।
ইমাম সাহেব সালাত শেষ করে খুৎবায় সকল মানুষের শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। চাঁপাইনবাবগঞ্জের ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র ঈদুল আজহার স্বলাত আদায় করলেন। (২৮ই মে) জামাতের সাথে দুই রাকাত ওয়াজিব স্বলাত আদায়ের মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডে সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস রহনপুর ইউসুফ আলী সরকারী কলেজে ঈদের সালাত ৭ঃ০০মিনিটে সালাত পড়েন। আরও সাবেক মেয়র অপসারিত মোঃ মতিউর রহমান খান ঈদের জামাতে উপস্থিত ছিলেন । ঈদুল আজহার স্বলাতে আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার মুসল্লীরা নারী- পুরুষ ঈদ জামায়াতে অংশগ্রহণ করেন। রহনপুর নুনগোলা আহলে হাদীস ঈদগা মাঠে সকাল ৬.১৫ মিনিটে ঈদুল আজহার স্বলাত আরম্ভ হয় ইমামতি করেন মাওলানা মোঃ আবোল হোসেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশন জানায়, দেশে ৬৪ জেলায় বিভিন্ন সময়ে ঈদের স্বলাত হচ্ছে। সারাদেশে বৃষ্টির কারনে সব মসজিদে ও কয়েকটা মাঠে ঈদুল আজহার সালাত অনুষ্ঠিত হয়। تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ
❛তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম” ঈদ মোবারক! ঈদ মোবারক।
মন্তব্য করুন