
মোঃ আকাশ আহমেদ ভালুকা প্রতিনিধিঃ-
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলা ও পৌরসভার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র কোরবানির ত্যাগ ও আদর্শ আমাদের ব্যক্তিগত ও সমাজ জীবনকে অহংকারমুক্ত করুক। মহান আল্লাহর প্রতি আনুগত্য ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা যেন একটি সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তুলতে পারি। ঈদ-উল-আযহা আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও সমৃদ্ধি।
তিনি দেশের এই পবিত্র ক্ষণে কৃষক ও মেহনতি মানুষের অধিকার রক্ষা এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে তিনি ভালুকা উপজেলা ও পৌরসভার সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও দীর্ঘায়ু কামনা করেছেন।
শুভেচ্ছা বার্তাটি ভালুকা উপজেলা ও পৌরসভার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে প্রচার করা হয়েছে।
মন্তব্য করুন