সিরাজুল-জাহিদুরের নেতৃত্বে নতুন যাত্রা ধামরাই মডেল প্রেসক্লাবের
আজকের পত্রিকা
সিরাজুল-জাহিদুরের নেতৃত্বে নতুন যাত্রা ধামরাই মডেল প্রেসক্লাবের
আজকের পত্রিকা
গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে, মাকে গণধর্ষণ করার অভিযোগে, গ্রেফতার ১
সারাদেশ
পূবালী ব্যাংকের সৌজন্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে গাড়ি হস্তান্তর
আজকের পত্রিকা
পূর্বধলায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
অপরাধ
তাজুল ইসলাম, শ্রীমঙ্গল।
শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আইবু উর রহমান আকাশসহ মোট ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় থানা এলাকায় পরিচালিত অভিযানে শ্যামলী আবাসিক এলাকা (পৌরসভা), শ্রীমঙ্গলের বাসিন্দা আইবু উর রহমান আকাশকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
এছাড়া, থানার বিভিন্ন এলাকায় অপরাধ দমনে পরিচালিত পৃথক অভিযানে আরও ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. জহিরুল ইসলাম মুন্না।