পূবালী ব্যাংকের সৌজন্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে গাড়ি হস্তান্তর
আজকের পত্রিকা
পূবালী ব্যাংকের সৌজন্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে গাড়ি হস্তান্তর
আজকের পত্রিকা
পূর্বধলায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
অপরাধ
নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি: মোহনগঞ্জে বোরো সেচ নিয়ে চরম অনিশ্চয়তায় কৃষকরা
আজকের পত্রিকা
দক্ষিণ গফরগাঁওয়ের নবনিযুক্ত ইউএনও জান্নাতুল নাঈমকে ফুলেল সংবর্ধনা।
জাতীয়
নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমাদের অগণিত পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছে দৈনিক সময়বীক্ষণ পরিবার। আত্মশুদ্ধি ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে এক মাস সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে ফিরে এসেছে এই পবিত্র উৎসব।
দৈনিক সময়বীক্ষণ পত্রিকার পক্ষ থেকে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় বলা হয়:
"ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্বের এক পরম মিলনমেলা। দীর্ঘ এক মাসের সংযম শেষে পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে বয়ে আনে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন। এই উৎসবের শিক্ষা হলো ত্যাগের মাধ্যমে মানুষের কল্যাণ করা এবং ত্যাগের মহিমায় নিজেকে গড়ে তোলা।"
বার্তায় আরও উল্লেখ করা হয়, দৈনিক সময়বীক্ষণ সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গণমানুষের অধিকার আদায়ে অঙ্গীকারবদ্ধ। পাঠকদের অকৃত্রিম ভালোবাসা ও সহযোগিতাই আমাদের পথচলার মূল প্রেরণা। ঈদের এই খুশির দিনে আমরা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে শান্তি, সমৃদ্ধি ও ঐক্য কামনা করছি।
পরিশেষে দৈনিক সময়বীক্ষণ পরিবার আশা প্রকাশ করে যে, ঈদের এই আনন্দ যেন প্রতিটি মানুষের ঘরে ঘরে শান্তি ও অনাবিল সুখ বয়ে আনে। হিংসা-বিদ্বেষ ভুলে আমরা যেন সবাই মিলে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে পারি।
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা— ঈদ মোবারক!
-
দৈনিক সময়বীক্ষণ