গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে, মাকে গণধর্ষণ করার অভিযোগে, গ্রেফতার ১
সারাদেশ
গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে, মাকে গণধর্ষণ করার অভিযোগে, গ্রেফতার ১
সারাদেশ
পূবালী ব্যাংকের সৌজন্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে গাড়ি হস্তান্তর
আজকের পত্রিকা
পূর্বধলায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
অপরাধ
নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি: মোহনগঞ্জে বোরো সেচ নিয়ে চরম অনিশ্চয়তায় কৃষকরা
আজকের পত্রিকা
আসাদুজ্জামান মাসুদ
মদন (নেত্রকোনা)প্রতিনিধি
নেত্রকোণার মদনে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে রোজ মঙ্গলবার (১০ মার্চ) সকাল১১ টায় এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে মদন পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যর বাংলাদেশ গড়ব।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে মদন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মিজ বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীরের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাইটাইল ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান আবু তাহের আজাদ,
তিয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মাস্টার, ফতেপুর ইউপি চেয়ারম্যান,
উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ জমিয়ত, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সভাপতি দৈনিক আমাদের সময় মদন উপজেলা প্রতিনিধি সাংবাদিক হাবিবুর রহমান প্রমোখ।
প্রধান অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, তার বক্তব্যে বলেন, ভৌগোলিক অবস্থানগত কারনে বাংলাদেশে প্রতিবছরই
দুর্যোগ মোকাবেলা করতে হচ্ছে।
দুর্যোগ মোকাবিলা জন্য আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র খুবই কম। সঠিক সময়ে যথাযথ প্রস্ততি গ্রহন করা গেলে এসব দুর্যোগের ঝুঁকি হ্রাস করে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে আমাদের।