অনলাইন ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করলে দেওয়া হবে পুরস্কার

স্টাফ রিপোর্টার 

 

মাদকদ্রব্যের অপব্যবহার ও বাল্যবিবাহ প্রতিরোধে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। এসব বিষয়ে ‘হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করলে দেওয়া হবে পুরস্কার। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলার কোথাও মাদকদ্রব্যের ব্যবহার, বিক্রি বা সরবরাহ এবং বাল্যবিবাহের আয়োজন বা উদ্যোগের তথ্য জানা থাকলে তা ‘হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মের মাধ্যমে জেলা প্রশাসনকে জানানো যাবে। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মাদক ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে শুধু প্রশাসনের একার পক্ষে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। এ জন্য সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। স্থানীয় পর্যায়ে এসব অপরাধের তথ্য দ্রুত প্রশাসনের কাছে পৌঁছালে সময়মতো ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

 

ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, মাদক ও বাল্যবিবাহ সমাজের জন্য বড় ধরনের হুমকি। এসব অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। কেউ কোথাও মাদকদ্রব্যের ব্যবহার, বিক্রি বা সরবরাহ কিংবা বাল্যবিবাহের আয়োজনের তথ্য জানতে পারলে ‘হ্যালো ডিসি’র মাধ্যমে তা জানাতে পারবেন।

 

তিনি বলেন, তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যারা দায়িত্বশীলভাবে তথ্য দিয়ে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনকে সহযোগিতা করবেন, তাদের উৎসাহিত করতে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।

 

জেলা প্রশাসন জানায়, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে জনগণের অংশগ্রহণ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি জেলা প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে নিজ নিজ এলাকার সমস্যা ও অপরাধের তথ্য জানাতে পারবেন। তথ্য জানাতে hellodc.bd ওয়েবসাইটে ভিজিট অথবা গুগল প্লে স্টোর থেকে হ্যালো ডিসি’ এ্যাপে গিয়ে তথ্য প্রদান করা যাবে অথবা সরাসরি কল করা যাবে ০৯৬৩৯০০৬০৬০ এই নাম্বারে৷ সঠিক তথ্যদাতাদের পরিচয় গোপন রেখে অভিযান পরিচালনা করা হবে এবং তথ্যদাতার ঠিকানায় উপহার পৌছে যাবে৷

 

প্রশাসনের প্রত্যাশা, এ উদ্যোগের ফলে মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আরও জোরদার হবে এবং অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধ করা সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ সিটিতে বিএনপির প্রভাবশালী একাদীক নেতা, এককে নির্ভার জামায়াত।

১

খাগড়াছড়িতে জমকালো আয়োজনে নাগরিক পরিষদের পরিচিতি সভা

২

সেলফ-সেন্সরশিপ: সাংবাদিক চুপ থাকলে ক্ষতিটা কার?

৩

পূর্বধলায় কোরবানির হাটের ইজারা কেন্দ্র করে হামলা: জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

৪

ছয়ঘরিয়া আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার দাখিল মাদ্রাসায় সুপার মাওলানা মোহাম্মদ মনির উদ্দিনকে বিদায়ী সংবর্ধনা

৫

হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করলে দেওয়া হবে পুরস্কার

৬

শ্রীপুরে অন্ধ অসহায় পরিবারের শেষ সম্বল গাছ কেটে নেওয়ার অভিযোগ

৭

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন: পুড়ল ক্যাম্পাসের মনোরম কাশবন, ক্ষোভ ও উদ্বেগ

৮

রাজনীতিতে আসার গল্প: সংগ্রাম, আদর্শ ও জনসেবার প্রত্যয়ে রাইস হাসান তারেক

৯

পানি নিষ্কাশনের পাইব লাইন বন্ধ করে দেওয়ায়  বিপাকে সাজু মিয়া পরিবার।

১০

রাঙামাটিয়া ইউপিতে ভুয়া জন্মসনদ নিবন্ধনের অভিযোগ, চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার ক্ষমা প্রার্থনা

১১

দীর্ঘদিন পর স্থায়ী অধ্যক্ষ পেল পূর্বধলা সরকারি কলেজ, নতুন দায়িত্বে অধ্যাপক আকবর আলী

১২

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

১৩

মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নজিরবিহীন পদক্ষেপ: চিকিৎসক ও নার্সসহ ৩০ জনকে শোকজ

১৪

ছাপরা ঘর থেকে তথ্য সংগ্রহ করুন’: ফ্যামিলি কার্ড নিয়ে কলমাকান্দায় ডেপুটি স্পিকার

১৫

গফরগাঁও স্টেশন মাস্টারের বিরুদ্ধে চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

১৬

সেওড়াতলী ফুটবল ক্লাবের নাইট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৭

পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ১০ দিন পর ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে মামলা

১৮

জমিতে হাল চাষ করে না দেওয়ায় পাওয়ার টিলার ড্রাইভারের ভাই ও চাচাকে কুপিয়ে রক্তাক্ত জখম থানায় মামলা। ‎

১৯

ডিএমপির জালে হেরোইন ও ইয়াবা সহ খিলক্ষেতে হাতেনাতে গ্রেফতার ‘মাদক সম্রাগ্রী’ শীলা রানি

২০
শিরোনামঃ
❮ময়মনসিংহ সিটিতে বিএনপির প্রভাবশালী একাদীক নেতা, এককে নির্ভার জামায়াত।❮খাগড়াছড়িতে জমকালো আয়োজনে নাগরিক পরিষদের পরিচিতি সভা❮সেলফ-সেন্সরশিপ: সাংবাদিক চুপ থাকলে ক্ষতিটা কার?❮পূর্বধলায় কোরবানির হাটের ইজারা কেন্দ্র করে হামলা: জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে❮ছয়ঘরিয়া আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার দাখিল মাদ্রাসায় সুপার মাওলানা মোহাম্মদ মনির উদ্দিনকে বিদায়ী সংবর্ধনা❮হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করলে দেওয়া হবে পুরস্কার❮শ্রীপুরে অন্ধ অসহায় পরিবারের শেষ সম্বল গাছ কেটে নেওয়ার অভিযোগ❮নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন: পুড়ল ক্যাম্পাসের মনোরম কাশবন, ক্ষোভ ও উদ্বেগ❮রাজনীতিতে আসার গল্প: সংগ্রাম, আদর্শ ও জনসেবার প্রত্যয়ে রাইস হাসান তারেক❮পানি নিষ্কাশনের পাইব লাইন বন্ধ করে দেওয়ায়  বিপাকে সাজু মিয়া পরিবার।