অনলাইন ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ১০ দিন পর ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে মামলা

পলাশ পাল, স্টাফ রিপোর্টার 

 

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক বাক ও শ্রবণপ্রতিবন্ধী নারীকে (৩২) ধর্ষণের অভিযোগে স্থানীয় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার ১০ দিন পর গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পূর্বধলা থানায় মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত মো. আউয়াল ওরফে রবিন (২৪) খলিশাউড় ইউনিয়ন পরিষদের সদস্য কামাল উদ্দিন তালুকদার ওরফে কামাল মেম্বারের ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী জন্ম থেকেই বাক ও শ্রবণপ্রতিবন্ধী। প্রায় আট মাস আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর চার বছর বয়সী সন্তানকে নিয়ে তিনি বাবার বাড়িতেই বসবাস করে আসছিলেন। গত ১৬ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৩.৩০ দিকে বাড়ির পাশে গেলে প্রতিবেশী রবিন তাঁকে ইশারায় ডেকে স্থানীয় নয়ন মিয়ার একটি ফাঁকা ঘরে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার সময় ঘরের মালিক সপরিবারে ভালুকায় অবস্থান করছিলেন।

একপর্যায়ে স্থানীয় এক নারী বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে এলে অভিযুক্ত রবিন পালিয়ে যান। পরবর্তীতে ওই নারী ভুক্তভোগীকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেন। শারীরিক প্রতিবন্ধকতা থাকায় ভুক্তভোগী নারী ইশারা-ইঙ্গিতের মাধ্যমে স্বজনদের কাছে পুরো ঘটনাটি প্রকাশ করেন।

ভুক্তভোগীর পরিবারের দাবি, ঘটনাটি স্থানীয় প্রভাবশালী মহলের চাপের কারণে তারা তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নিতে পারেননি। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে তারা থানায় অভিযোগ নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান,গত শুক্রবার রাতে অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশ পদক্ষেপ গ্রহণ করে। রাতেই ভুক্তভোগী নারীকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেওয়া হয় এবং আজ ২৬ সেপ্টেম্বর শনিবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।ওসি আরও জানান, অভিযুক্ত রবিন মিয়াকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ সিটিতে বিএনপির প্রভাবশালী একাদীক নেতা, এককে নির্ভার জামায়াত।

১

খাগড়াছড়িতে জমকালো আয়োজনে নাগরিক পরিষদের পরিচিতি সভা

২

সেলফ-সেন্সরশিপ: সাংবাদিক চুপ থাকলে ক্ষতিটা কার?

৩

পূর্বধলায় কোরবানির হাটের ইজারা কেন্দ্র করে হামলা: জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

৪

ছয়ঘরিয়া আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার দাখিল মাদ্রাসায় সুপার মাওলানা মোহাম্মদ মনির উদ্দিনকে বিদায়ী সংবর্ধনা

৫

হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করলে দেওয়া হবে পুরস্কার

৬

শ্রীপুরে অন্ধ অসহায় পরিবারের শেষ সম্বল গাছ কেটে নেওয়ার অভিযোগ

৭

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন: পুড়ল ক্যাম্পাসের মনোরম কাশবন, ক্ষোভ ও উদ্বেগ

৮

রাজনীতিতে আসার গল্প: সংগ্রাম, আদর্শ ও জনসেবার প্রত্যয়ে রাইস হাসান তারেক

৯

পানি নিষ্কাশনের পাইব লাইন বন্ধ করে দেওয়ায়  বিপাকে সাজু মিয়া পরিবার।

১০

রাঙামাটিয়া ইউপিতে ভুয়া জন্মসনদ নিবন্ধনের অভিযোগ, চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার ক্ষমা প্রার্থনা

১১

দীর্ঘদিন পর স্থায়ী অধ্যক্ষ পেল পূর্বধলা সরকারি কলেজ, নতুন দায়িত্বে অধ্যাপক আকবর আলী

১২

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

১৩

মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নজিরবিহীন পদক্ষেপ: চিকিৎসক ও নার্সসহ ৩০ জনকে শোকজ

১৪

ছাপরা ঘর থেকে তথ্য সংগ্রহ করুন’: ফ্যামিলি কার্ড নিয়ে কলমাকান্দায় ডেপুটি স্পিকার

১৫

গফরগাঁও স্টেশন মাস্টারের বিরুদ্ধে চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

১৬

সেওড়াতলী ফুটবল ক্লাবের নাইট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৭

পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ১০ দিন পর ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে মামলা

১৮

জমিতে হাল চাষ করে না দেওয়ায় পাওয়ার টিলার ড্রাইভারের ভাই ও চাচাকে কুপিয়ে রক্তাক্ত জখম থানায় মামলা। ‎

১৯

ডিএমপির জালে হেরোইন ও ইয়াবা সহ খিলক্ষেতে হাতেনাতে গ্রেফতার ‘মাদক সম্রাগ্রী’ শীলা রানি

২০
শিরোনামঃ
❮ময়মনসিংহ সিটিতে বিএনপির প্রভাবশালী একাদীক নেতা, এককে নির্ভার জামায়াত।❮খাগড়াছড়িতে জমকালো আয়োজনে নাগরিক পরিষদের পরিচিতি সভা❮সেলফ-সেন্সরশিপ: সাংবাদিক চুপ থাকলে ক্ষতিটা কার?❮পূর্বধলায় কোরবানির হাটের ইজারা কেন্দ্র করে হামলা: জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে❮ছয়ঘরিয়া আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার দাখিল মাদ্রাসায় সুপার মাওলানা মোহাম্মদ মনির উদ্দিনকে বিদায়ী সংবর্ধনা❮হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করলে দেওয়া হবে পুরস্কার❮শ্রীপুরে অন্ধ অসহায় পরিবারের শেষ সম্বল গাছ কেটে নেওয়ার অভিযোগ❮নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন: পুড়ল ক্যাম্পাসের মনোরম কাশবন, ক্ষোভ ও উদ্বেগ❮রাজনীতিতে আসার গল্প: সংগ্রাম, আদর্শ ও জনসেবার প্রত্যয়ে রাইস হাসান তারেক❮পানি নিষ্কাশনের পাইব লাইন বন্ধ করে দেওয়ায়  বিপাকে সাজু মিয়া পরিবার।