শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বিজ্ঞাপন
অনলাইন ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৬, ৩:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উন্নয়ন কাজে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের মানুষের কাছে অবহেলা দূর হচ্ছে : আখতারুজ্জামান বাচ্চু এমপি

শেয়ার করুন:

 

আদিলুর রহমান আদিল
নিজস্ব সংবাদদাতা

ময়মনসিংহ-১০ (গফরগাঁও- দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেছেন, বর্তমান বিএনপি সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের রাস্তাঘাট, বিদ্যুৎ, সার, চিকিৎসা, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, শিক্ষাসহ সব খাতের উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ গফরগাঁও উপজেলার টাংগাব ইউনিয়ন পরিষদ মাঠে টাংগাব বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সরকারের জনকল্যাণমুখী কর্মকান্ডের প্রচারণা ও আলোকিত গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও গড়তে জনম্পৃক্ততামূলক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপি বলেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। প্রতি ইউনিয়নের দলের একাধিক প্রার্থী রয়েছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে যার জনপ্রিয়তা বেশি তাকে দলীয় ভাবে সমর্থিত করা হবে। এবং তাকেই বিপুল ভোটে বিজয়ী করতে হবে। কারন আপনারা বিগত ১৭ বছর বহু হামলা মামলার শিকার হয়েছেন।

তিনি বলেন, গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও এলাকার অনেক উন্নয়নকাজ অবহেলিত ছিল। বিগত ১৭ বছরে যেসব উন্নয়নমূলক কাজ প্রত্যাশিতভাবে হয়নি, গত প্রায় সাত মাসে সেসব উন্নয়ন কাজ নতুন করে শুরু হয়েছে।

তিনি আরো বলেন, ‘বর্তমান সরকারের মাত্র সাত মাসে একেবারে সবকিছু ঢেলে সাজানো সম্ভব নয়, সেজন্য কিছুটা সময়ের প্রয়োজন। তবে বিএনপি সরকার দেশের এসব সমস্যা সমাধান করবেই ইনশাআল্লাহ।’

টাংগাব ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আমান মেম্বারের সভাপতিত্বে এবং ইকবাল-ই- আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, গফরগাঁও উপজেলা সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক, দক্ষিণ গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক একেএম আনছার উদ্দিন, উপজেলা বিএনপির সাবেকযুগ্ম আহবায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন, গফরগাঁও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস ছালাম বেপারী, জাহিদ হাসান স্বপন, উপজেলা শ্রমিক দলের সাবেক আহবায়ক গফুর হাসান, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সরদার মোঃ খুররম, স্থানীয় বিএনপি নেতা মোঃ জামান, হাতেম মাষ্টার, মোঃ তসলিম, আব্দুর রশিদ মৌলানা, রশিদ মেম্বার, আদু মেম্বার, যুবদল নেতা মোঃ রমজান আলী, মোঃ হারুন, ছাত্রদল নেতা মেহেদী হাসান রিদয় ও মাহির আহম্মেদ প্রমুখ।

মতবিনিময় সভায় ইউনিয়ন নেতা-কর্মীসহ দক্ষিন গফরগাঁও উপজেলা বিএনপি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে সরকারি আদেশ অমান্য করায় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড

১

জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার 

২

মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর মহানগর

৩

নেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগ

৪

মদন ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ

৫

​বণ্টননামা দলিল ছাড়াই প্রতারণার মাধ্যমে একতরফা নামজারি:বাতিলের আবেদন করেছেন সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল ​

৬

মদনে বিনামূল্যে সার ও সরিষার বীজ পেলেন ২৭৫০ জন প্রান্তিক কৃষক

৭

গফরগাঁওয়ে আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের ৫ নেতকর্মী গ্রেফতার।

৮

দক্ষিণ গফরগাঁওয়ে ১৩তম গাউসুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ৩৩ জন মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

৯

কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান

১০

এজহারভক্ত আসামী আওয়ামীলীগ নেতা আবুল বাশার খান এখলাছ গ্রেফতার।

১১

পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার

১২

নেত্রকোনাকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান

১৩

পানছড়িতে বিজিবির অভিযানে ৬২ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

১৪

ময়মনসিংহের গফরগাঁওয়ে রাতের অন্ধকারে ঘরে চুরি ও জমির দলিল নষ্টের চাঞ্চল্যকর ঘটনা

১৫

দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর ৬০০ মিটার দীর্ঘ কাঠের সেতু উদ্বোধন, উচ্ছ্বসিত শিক্ষার্থী ও এলাকাবাসী

১৬

নেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতাই একমাত্র মাপকাঠি স্বচ্ছতা নিশ্চিতে প্রস্তুত জেলা পুলিশ।

১৭

নিকারের অনুমোদনে বদলে গেল পাগলা থানার নাম, নতুন পরিচয় দক্ষিণ গফরগাঁও থানা।

১৮

বাংলাদেশ প্রেসক্লাব রাজিবপুর উপজেলা শাখার মাসিক মিটিং অনুষ্ঠিত।

১৯

বারহাট্টা বাজারের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল হক

২০
শিরোনামঃ
টেকনাফে সরকারি আদেশ অমান্য করায় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ডজামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর মহানগরনেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগমদন ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ​বণ্টননামা দলিল ছাড়াই প্রতারণার মাধ্যমে একতরফা নামজারি:বাতিলের আবেদন করেছেন সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল ​মদনে বিনামূল্যে সার ও সরিষার বীজ পেলেন ২৭৫০ জন প্রান্তিক কৃষকগফরগাঁওয়ে আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের ৫ নেতকর্মী গ্রেফতার।দক্ষিণ গফরগাঁওয়ে ১৩তম গাউসুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ৩৩ জন মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননাকেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান