শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বিজ্ঞাপন
অনলাইন ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৬, ২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীমান্তবর্তী দুর্গাপুরে আইনশৃঙ্খলা রক্ষায় অনন্য ভূমিকা: টানা ৩ বার শ্রেষ্ঠ ওসি খন্দকার শাকের

শেয়ার করুন:

​

পলাশ পাল, স্টাফ রিপোর্টার )

কর্মদক্ষতা, দায়িত্বশীলতা ও আইনশৃঙ্খলা রক্ষায় অনন্য ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে নেত্রকোনা জেলায় টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ। আগস্ট মাসের সার্বিক পুলিশি কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে তিনি এই সম্মাননা অর্জন করেন।
আজ ৭সেপ্টেম্বর ​সোমবার সকালে নেত্রকোনা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে এ শ্রেষ্ঠত্বের সম্মাননা তুলে দেন জেলার পুলিশ সুপার তরিকুল ইসলাম।
​চলতি বছরের গত ২৮ এপ্রিল দুর্গাপুর থানায় যোগদানের পর থেকেই পাহাড়ি ও দুর্গম সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান, চোরাচালান প্রতিরোধ, পরোয়ানা তামিল এবং আসামি গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন শাকের আহমেদ। এর আগেও তিনি মে ও আগস্ট মাসে ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসির গৌরব অর্জন করেন।
​নেত্রকোনা জেলায় অন্যান্য ক্যাটাগরিতে পুরস্কৃতরা:
​শ্রেষ্ঠ সার্কেল: সাব্বির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল, অতিরিক্ত দায়িত্বে দুর্গাপুর সার্কেল)।
​শ্রেষ্ঠ এসআই: মো. মহিবুর রহমান (দুর্গাপুর থানা)।
​সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী: সার্জেন্ট জাহাঙ্গীর খান (ট্রাফিক, নেত্রকোনা)।
​শ্রেষ্ঠ এএসআই: মো. সুমন মিয়া (নেত্রকোনা সদর থানা)।
​সর্বোচ্চ ডিউটিকারী ট্রাফিক কনস্টেবল: শফিকুল ইসলাম (ট্রাফিক, নেত্রকোনা)।
​বিশেষ পুরস্কারপ্রাপ্তরা:
তদন্তে ও বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন—পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাবিবুর রহমান, পিপিএম (পূর্বধলা থানা); এসআই মাজহারুল ইসলাম ও এসআই মাসুম বিল্লাহ স্বপন (নেত্রকোনা সদর থানা); এসআই শেখ তৌফিকুল আমিন (ডিবি) এবং এএসআই হারুন অর রশিদ (দুর্গাপুর থানা)।
​সম্মাননা প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, “এই অর্জন দুর্গাপুর থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে আমরা আরও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।”
​সীমান্তবর্তী স্পর্শকাতর এলাকায় পুলিশের এই ধারাবাহিক অর্জনে স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে এবং পুলিশ সদস্যদের মধ্যেও কর্মোদ্দীপনা বৃদ্ধি পেয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে সরকারি আদেশ অমান্য করায় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড

১

জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার 

২

মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর মহানগর

৩

নেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগ

৪

মদন ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ

৫

​বণ্টননামা দলিল ছাড়াই প্রতারণার মাধ্যমে একতরফা নামজারি:বাতিলের আবেদন করেছেন সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল ​

৬

মদনে বিনামূল্যে সার ও সরিষার বীজ পেলেন ২৭৫০ জন প্রান্তিক কৃষক

৭

গফরগাঁওয়ে আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের ৫ নেতকর্মী গ্রেফতার।

৮

দক্ষিণ গফরগাঁওয়ে ১৩তম গাউসুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ৩৩ জন মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

৯

কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান

১০

এজহারভক্ত আসামী আওয়ামীলীগ নেতা আবুল বাশার খান এখলাছ গ্রেফতার।

১১

পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার

১২

নেত্রকোনাকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান

১৩

পানছড়িতে বিজিবির অভিযানে ৬২ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

১৪

ময়মনসিংহের গফরগাঁওয়ে রাতের অন্ধকারে ঘরে চুরি ও জমির দলিল নষ্টের চাঞ্চল্যকর ঘটনা

১৫

দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর ৬০০ মিটার দীর্ঘ কাঠের সেতু উদ্বোধন, উচ্ছ্বসিত শিক্ষার্থী ও এলাকাবাসী

১৬

নেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতাই একমাত্র মাপকাঠি স্বচ্ছতা নিশ্চিতে প্রস্তুত জেলা পুলিশ।

১৭

নিকারের অনুমোদনে বদলে গেল পাগলা থানার নাম, নতুন পরিচয় দক্ষিণ গফরগাঁও থানা।

১৮

বাংলাদেশ প্রেসক্লাব রাজিবপুর উপজেলা শাখার মাসিক মিটিং অনুষ্ঠিত।

১৯

বারহাট্টা বাজারের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল হক

২০
শিরোনামঃ
টেকনাফে সরকারি আদেশ অমান্য করায় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ডজামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর মহানগরনেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগমদন ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ​বণ্টননামা দলিল ছাড়াই প্রতারণার মাধ্যমে একতরফা নামজারি:বাতিলের আবেদন করেছেন সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল ​মদনে বিনামূল্যে সার ও সরিষার বীজ পেলেন ২৭৫০ জন প্রান্তিক কৃষকগফরগাঁওয়ে আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের ৫ নেতকর্মী গ্রেফতার।দক্ষিণ গফরগাঁওয়ে ১৩তম গাউসুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ৩৩ জন মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননাকেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান