শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বিজ্ঞাপন
অনলাইন ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গফরগাঁওয়ে ফুটপাত দখলমুক্ত ও সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করলেন এমপি আক্তারুজ্জামান বাচ্চু।

শেয়ার করুন:

 

​স্টাফ রিপোর্টার:এ কে এম রুহুল আমিন। 

ময়মনসিংহের গফরগাঁওয়ে পথচারীদের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে পৌরসভার বিভিন্ন ফুটপাত দখলমুক্তকরণ অভিযান এবং চলমান সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু।
​পরিদর্শনকালে সংসদ সদস্য পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলোর ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘোবে ফুটপাত উন্মুক্ত রাখার কঠোর নির্দেশনা দেন। একই সাথে তিনি পৌর এলাকার বিভিন্ন সড়কের চলমান নির্মাণ কাজের গুণগত মান পর্যবেক্ষণ করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে টেক সইভাবে কাজ শেষ করতে প্রকৌশলী ও ঠিকাদারদের তাগিদ দেন। দীর্ঘ দিন অবহেলিত একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা পৌরসভার ৫ নং ওয়ার্ড শহীদ আব্দুল বেপারী গেইট হইতে ষ্টেশন চত্বর ও বুদিয়া মার্কেট হয়ে টিচার্স রোড পর্যন্ত ইউনি-ব্লক পেভার দিয়ে তৈরি রাস্তার নির্মান কাজের শুভ উদ্বোধন করেন।
​এ সময় সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফ, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান এবং পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান।
​পরিদর্শনকালে আক্তারুজ্জামান বাচ্চু বলেন, “পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে প্রশাসন ও পৌরবাসীকে একসাথে কাজ করতে হবে। ফুটপাত দখল করে জনগণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি করা বরদাস্ত করা হবে না। এছাড়া উন্নয়ন কাজের মানের ক্ষেত্রে কোনো প্রকার আপস করা হবে না।”
​এ সময় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাধারণ পথচারী ও স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত রাখার দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে সরকারি আদেশ অমান্য করায় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড

১

জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার 

২

মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর মহানগর

৩

নেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগ

৪

মদন ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ

৫

​বণ্টননামা দলিল ছাড়াই প্রতারণার মাধ্যমে একতরফা নামজারি:বাতিলের আবেদন করেছেন সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল ​

৬

মদনে বিনামূল্যে সার ও সরিষার বীজ পেলেন ২৭৫০ জন প্রান্তিক কৃষক

৭

গফরগাঁওয়ে আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের ৫ নেতকর্মী গ্রেফতার।

৮

দক্ষিণ গফরগাঁওয়ে ১৩তম গাউসুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ৩৩ জন মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

৯

কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান

১০

এজহারভক্ত আসামী আওয়ামীলীগ নেতা আবুল বাশার খান এখলাছ গ্রেফতার।

১১

পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার

১২

নেত্রকোনাকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান

১৩

পানছড়িতে বিজিবির অভিযানে ৬২ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

১৪

ময়মনসিংহের গফরগাঁওয়ে রাতের অন্ধকারে ঘরে চুরি ও জমির দলিল নষ্টের চাঞ্চল্যকর ঘটনা

১৫

দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর ৬০০ মিটার দীর্ঘ কাঠের সেতু উদ্বোধন, উচ্ছ্বসিত শিক্ষার্থী ও এলাকাবাসী

১৬

নেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতাই একমাত্র মাপকাঠি স্বচ্ছতা নিশ্চিতে প্রস্তুত জেলা পুলিশ।

১৭

নিকারের অনুমোদনে বদলে গেল পাগলা থানার নাম, নতুন পরিচয় দক্ষিণ গফরগাঁও থানা।

১৮

বাংলাদেশ প্রেসক্লাব রাজিবপুর উপজেলা শাখার মাসিক মিটিং অনুষ্ঠিত।

১৯

বারহাট্টা বাজারের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল হক

২০
শিরোনামঃ
টেকনাফে সরকারি আদেশ অমান্য করায় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ডজামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর মহানগরনেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগমদন ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ​বণ্টননামা দলিল ছাড়াই প্রতারণার মাধ্যমে একতরফা নামজারি:বাতিলের আবেদন করেছেন সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল ​মদনে বিনামূল্যে সার ও সরিষার বীজ পেলেন ২৭৫০ জন প্রান্তিক কৃষকগফরগাঁওয়ে আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের ৫ নেতকর্মী গ্রেফতার।দক্ষিণ গফরগাঁওয়ে ১৩তম গাউসুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ৩৩ জন মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননাকেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান