শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বিজ্ঞাপন
অনলাইন ডেস্ক
২৪ আগস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভূমি ব্যবস্থাপনায় গতিশীলতা আনতে নেত্রকোনায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত

শেয়ার করুন:

পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি

 

নেত্রকোনা জেলার রাজস্ব প্রশাসনের সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, রাজস্ব আদায় বৃদ্ধি এবং চলমান ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে দিনব্যাপী ‘জেলা রাজস্ব সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।আজ ২৩ আগস্ট রবিবার সকাল

বেলা সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। সম্মেলনে জেলার রাজস্ব ব্যবস্থাপনার বিভিন্ন দিক, ভূমি সংক্রান্ত কার্যক্রমের হালনাগাদ অগ্রগতি এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সরকারি রাজস্ব বৃদ্ধির পাশাপাশি সাধারণ জনগণকে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমিসেবা প্রদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, ভূমি অফিসে সেবা নিতে আসা কোনো নাগরিক যেন হয়রানি বা দীর্ঘসূত্রিতার শিকার না হন, তা কঠোরভাবে নিশ্চিত করতে হবে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ই-নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়সহ সকল সেবায় শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখারও আহ্বান জানান তিনি।

সম্মেলনে জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), কানুনগো, সার্ভেয়ার এবং ইউনিয়ন ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আলোচনার এক পর্যায়ে মাঠ পর্যায়ের কর্মকর্তারা তাদের কাজের নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং সেগুলো সমাধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সম্মাননা ও পুরস্কার বিতরণ

সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল ভূমিসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা, কর্মচারী ও দপ্তরসমূহের মাঝে পুরস্কার বিতরণ। প্রাপ্ত তথ্য অনুযায়ী পুরস্কৃতদের তালিকা নিচে উল্লেখ করা হলো:

শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি): মো. মিজানুর রহমান (দুর্গাপুর উপজেলা)

শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা: মোহাম্মদ শামসুল হক (আলিয়া ইউনিয়ন ভূমি অফিস, পূর্বধলা)

শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা: হারুন অর রশিদ (কলমাকান্দা সদর ইউনিয়ন ভূমি অফিস)

শ্রেষ্ঠ সার্ভেয়ার: মো. জাহাঙ্গীর হোসেন (উপজেলা ভূমি অফিস, নেত্রকোনা সদর)

শ্রেষ্ঠ রাজস্ব সহকারী/নাজির কাম ক্যাশিয়ার: মোঃ রিয়াউল হুদা (উপজেলা ভূমি অফিস, কেন্দুয়া)

শ্রেষ্ঠ অফিস সহায়ক: বিজয় চৌহান (উপজেলা ভূমি অফিস, নেত্রকোনা সদর)

প্রাতিষ্ঠানিক পর্যায়:

ভিপি (অর্পিত সম্পত্তি) আদায়ে শ্রেষ্ঠ: মোহনগঞ্জ উপজেলা ভূমি অফিস

ভূমি উন্নয়ন কর (সাধারণ) আদায়ে শ্রেষ্ঠ: লক্ষীগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস (নেত্রকোনা সদর)

ভূমি উন্নয়ন কর (সংস্থা) আদায়ে শ্রেষ্ঠ: গাওকান্দিয়া ইউনিয়ন ভূমি অফিস (দুর্গাপুর)

সম্মেলনের শেষাংশে জেলা প্রশাসক পুরস্কারপ্রাপ্ত সকলকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন যে, এই স্বীকৃতির মাধ্যমে অন্য কর্মকর্তারাও অনুপ্রাণিত হবেন এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে জেলার রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে সরকারি আদেশ অমান্য করায় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড

১

জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার 

২

মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর মহানগর

৩

নেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগ

৪

মদন ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ

৫

​বণ্টননামা দলিল ছাড়াই প্রতারণার মাধ্যমে একতরফা নামজারি:বাতিলের আবেদন করেছেন সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল ​

৬

মদনে বিনামূল্যে সার ও সরিষার বীজ পেলেন ২৭৫০ জন প্রান্তিক কৃষক

৭

গফরগাঁওয়ে আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের ৫ নেতকর্মী গ্রেফতার।

৮

দক্ষিণ গফরগাঁওয়ে ১৩তম গাউসুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ৩৩ জন মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

৯

কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান

১০

এজহারভক্ত আসামী আওয়ামীলীগ নেতা আবুল বাশার খান এখলাছ গ্রেফতার।

১১

পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার

১২

নেত্রকোনাকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান

১৩

পানছড়িতে বিজিবির অভিযানে ৬২ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

১৪

ময়মনসিংহের গফরগাঁওয়ে রাতের অন্ধকারে ঘরে চুরি ও জমির দলিল নষ্টের চাঞ্চল্যকর ঘটনা

১৫

দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর ৬০০ মিটার দীর্ঘ কাঠের সেতু উদ্বোধন, উচ্ছ্বসিত শিক্ষার্থী ও এলাকাবাসী

১৬

নেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতাই একমাত্র মাপকাঠি স্বচ্ছতা নিশ্চিতে প্রস্তুত জেলা পুলিশ।

১৭

নিকারের অনুমোদনে বদলে গেল পাগলা থানার নাম, নতুন পরিচয় দক্ষিণ গফরগাঁও থানা।

১৮

বাংলাদেশ প্রেসক্লাব রাজিবপুর উপজেলা শাখার মাসিক মিটিং অনুষ্ঠিত।

১৯

বারহাট্টা বাজারের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল হক

২০
শিরোনামঃ
টেকনাফে সরকারি আদেশ অমান্য করায় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ডজামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর মহানগরনেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগমদন ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ​বণ্টননামা দলিল ছাড়াই প্রতারণার মাধ্যমে একতরফা নামজারি:বাতিলের আবেদন করেছেন সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল ​মদনে বিনামূল্যে সার ও সরিষার বীজ পেলেন ২৭৫০ জন প্রান্তিক কৃষকগফরগাঁওয়ে আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের ৫ নেতকর্মী গ্রেফতার।দক্ষিণ গফরগাঁওয়ে ১৩তম গাউসুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ৩৩ জন মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননাকেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান