শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বিজ্ঞাপন
অনলাইন ডেস্ক
২১ জুলাই ২০২৬, ৮:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাগলা মৌজাতে দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন

শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদন

ময়মনসিংহ জেলার নবগঠিত ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলার সদরদপ্তর (কার্যালয়) ভৌগোলিক সুবিধাজনক স্থান ও উপজেলার কেন্দ্রস্থল হিসেবে পরিচিত ১৬৩ নং জে.এল. ভুক্ত পাগলা মৌজাতে (বর্তমান পাগলা থানার পাশে) স্থাপনের জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

​আজ মঙ্গলবার (২১ জুলাই, ২০২৬) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ‘দক্ষিণ গফরগাঁও নাগরিক ঐক্য’-এর পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করে এ দাবি জানানো হয়।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, গত ১ জুলাই অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর সভায় ময়মনসিংহ জেলার পাগলা থানাকে ৮টি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ নামে নতুন উপজেলা হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। দীর্ঘদিনের এ প্রাণের দাবি বাস্তবায়িত হওয়ায় ময়মনসিংহ-১০ আসনের স্থানীয় সংসদ সদস্য এবং বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করেন নাগরিক ঐক্যের নেতৃবৃন্দ।

​সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার ৮টি ইউনিয়নের ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ ব্যবস্থা বিবেচনা করলে পাগলা মৌজাই হলো এর মূল মধ্যস্থল। পাগলা থানার পার্শ্ববর্তী এই স্থানে উপজেলার প্রশাসনিক কার্যালয় ও সদরদপ্তর স্থাপিত হলে সাধারণ নাগরিকরা সহজে ও স্বল্প খরচে প্রশাসনিক সেবা গ্রহণ করতে পারবেন।

​দক্ষিণ গফরগাঁও নাগরিক ঐক্যের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি প্রশাসনিক সুবিধার তোয়াক্কা না করে কোনো কায়েমি স্বার্থান্বেষী মহলের প্রভাবে অন্য কোথাও উপজেলা সদরদপ্তর স্থাপনের চক্রান্ত করা হয়, তবে এ অঞ্চলের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তারা অবিলম্বে পাগলা মৌজাকে নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার কার্যালয় হিসেবে গেজেটভুক্ত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

​সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নাগরিক ঐক্যের প্রতিনিধিবৃন্দ এবং জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে সরকারি আদেশ অমান্য করায় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড

১

জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার 

২

মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর মহানগর

৩

নেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগ

৪

মদন ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ

৫

​বণ্টননামা দলিল ছাড়াই প্রতারণার মাধ্যমে একতরফা নামজারি:বাতিলের আবেদন করেছেন সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল ​

৬

মদনে বিনামূল্যে সার ও সরিষার বীজ পেলেন ২৭৫০ জন প্রান্তিক কৃষক

৭

গফরগাঁওয়ে আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের ৫ নেতকর্মী গ্রেফতার।

৮

দক্ষিণ গফরগাঁওয়ে ১৩তম গাউসুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ৩৩ জন মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

৯

কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান

১০

এজহারভক্ত আসামী আওয়ামীলীগ নেতা আবুল বাশার খান এখলাছ গ্রেফতার।

১১

পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার

১২

নেত্রকোনাকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান

১৩

পানছড়িতে বিজিবির অভিযানে ৬২ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

১৪

ময়মনসিংহের গফরগাঁওয়ে রাতের অন্ধকারে ঘরে চুরি ও জমির দলিল নষ্টের চাঞ্চল্যকর ঘটনা

১৫

দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর ৬০০ মিটার দীর্ঘ কাঠের সেতু উদ্বোধন, উচ্ছ্বসিত শিক্ষার্থী ও এলাকাবাসী

১৬

নেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতাই একমাত্র মাপকাঠি স্বচ্ছতা নিশ্চিতে প্রস্তুত জেলা পুলিশ।

১৭

নিকারের অনুমোদনে বদলে গেল পাগলা থানার নাম, নতুন পরিচয় দক্ষিণ গফরগাঁও থানা।

১৮

বাংলাদেশ প্রেসক্লাব রাজিবপুর উপজেলা শাখার মাসিক মিটিং অনুষ্ঠিত।

১৯

বারহাট্টা বাজারের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল হক

২০
শিরোনামঃ
টেকনাফে সরকারি আদেশ অমান্য করায় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ডজামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর মহানগরনেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগমদন ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ​বণ্টননামা দলিল ছাড়াই প্রতারণার মাধ্যমে একতরফা নামজারি:বাতিলের আবেদন করেছেন সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল ​মদনে বিনামূল্যে সার ও সরিষার বীজ পেলেন ২৭৫০ জন প্রান্তিক কৃষকগফরগাঁওয়ে আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের ৫ নেতকর্মী গ্রেফতার।দক্ষিণ গফরগাঁওয়ে ১৩তম গাউসুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ৩৩ জন মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননাকেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান