অনলাইন ডেস্ক
২৩ জুন ২০২৬, ২:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গফরগাঁও পাগলা বসতবাড়ি ভাঙচুর ও টাকা লোটের অভিযোগ উঠেছে।

 

নিজস্ব প্রতিবেদন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন টাঙ্গাব গ্রামে বাড়িতে হামলা, ভাঙচুর ও ৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় টাঙ্গাব গ্রামের বাসিন্দা মো. আবুল ওয়াহাব (৪১) পাগলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে মোহাম্মদ আলী, মো. খোকন, মো. শাহজাহান, মোহাম্মদ বাদশা, মো. আলতাফ, মো. সাইফুল, মো. কাদির সিদ্দিক, সুকেল, মো. রাব্বি ও কালামসহ ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ জুন বিকেল ৪টার দিকে পূর্ব বিরোধের জের ধরে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে আবুল ওয়াহাবের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘরের টিনের বেড়া, দরজা-জানালা এবং ড্রেসিং টেবিল, আলনা, স্যুটকেস, টেলিভিশন, স্টিলের ট্রাংক ও চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, হামলার একপর্যায়ে অভিযুক্তরা ঘরে থাকা ট্রাংক থেকে ৫ লাখ টাকা নিয়ে যায়। বাধা দিতে গেলে আবুল ওয়াহাবের ছেলে সাবির হোসেন (২০) ও স্থানীয় জুয়েল (৩৩) আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।

ভুক্তভোগী আবুল ওয়াহাব অভিযোগ করেন, হামলাকারীরা চলে যাওয়ার সময় তাদের প্রাণনাশের হুমকি দেয়। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে পাগলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে উল্লিখিত ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

পাগলা থানা অফিসার ইনচার্জ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে গফরগাঁওয়ে পাগলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মদনে অপরিতেক্ত জমিতে এই প্রথম হলুদ তরমুজ চাষে সফল কৃষক সাদ্দাম।

মদন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল।

সিলেট রাতেই দায়িত্ব ছাড়ছেন ডিসি সারওয়ার আলম , বর্তমান ডিসির দায়িত্বে পিংকি সাহা।

গফরগাঁও পাগলা বসতবাড়ি ভাঙচুর ও টাকা লোটের অভিযোগ উঠেছে।

গফরগাঁও নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ওসি মুহাম্মদ তরিকুল ইসলামের কেন্দুয়ায় যোগদান যোগদান

গফরগাঁওয়ে আপন ভাইদের নির্যাতন ও মিথ্যা মামলায় দিশেহারা শ্রবণ প্রতিবন্ধী জোহাদ মিয়া

রক্তের বাঁধনে গড়ি বন্ধুত্ব” “বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি”র ১০ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন

পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক জাহাঙ্গীর স্যারকে বিদায়

১০

টেকনাফে র‌্যাব-১৫ এর চিরুনি অভিযান: ৩০ হাজার পিস ইয়াবা ও ৪টি বিলাসবহুল মোটরসাইকেলসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

১১

মদনে কৃষি ভর্তুকি না পেয়ে কৃষকদের মানবন্ধন

১২

ধানমন্ডিতে বহুতল ভবন থেকে ফেলে সুনামগঞ্জের শাল্লার গৃহকর্মী রিক্তাকে ‘হত্যা’, গৃহকর্তা-গৃহকর্ত্রী আটক

১৩

গফরগাঁওয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

টেকনাফে র‌্যাব-১৫ এর চিরুনি অভিযান: ৩০ হাজার পিস ইয়াবা ও ৪টি বিলাসবহুল মোটরসাইকেলসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

১৫

সংস্কৃতি মঞ্চ,নেত্রকোণা উদ্যোগে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ শীর্ষক মুক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। 

১৬

বিচারের দাবিতে স্বেচ্ছাসেবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৭

বিচারের দাবিতে স্বেচ্ছাসেবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৮

মদন রোগীকে HBsAg পজেটিভ ভুল রিপোর্ট দেওয়ায় ৪ মাসের গর্বের সন্তান নষ্টের অভিযোগ।

১৯

বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক, গাঁজা ও ইয়াবাসহ জব্দ

২০
শিরোনামঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে গফরগাঁওয়ে পাগলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলমদনে অপরিতেক্ত জমিতে এই প্রথম হলুদ তরমুজ চাষে সফল কৃষক সাদ্দাম।মদন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি'র বিক্ষোভ মিছিল।সিলেট রাতেই দায়িত্ব ছাড়ছেন ডিসি সারওয়ার আলম , বর্তমান ডিসির দায়িত্বে পিংকি সাহা।গফরগাঁও পাগলা বসতবাড়ি ভাঙচুর ও টাকা লোটের অভিযোগ উঠেছে।গফরগাঁও নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।ওসি মুহাম্মদ তরিকুল ইসলামের কেন্দুয়ায় যোগদান যোগদানগফরগাঁওয়ে আপন ভাইদের নির্যাতন ও মিথ্যা মামলায় দিশেহারা শ্রবণ প্রতিবন্ধী জোহাদ মিয়ারক্তের বাঁধনে গড়ি বন্ধুত্ব” "বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি"র ১০ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনপূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক জাহাঙ্গীর স্যারকে বিদায়