অনলাইন ডেস্ক
২০ জুন ২০২৬, ১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মদন রোগীকে HBsAg পজেটিভ ভুল রিপোর্ট দেওয়ায় ৪ মাসের গর্বের সন্তান নষ্টের অভিযোগ।

মোঃ জুনায়েদ 

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

 

নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি মেডিকেল টেকনোলজিষ্ট (এমটি) শিউলি সরকারের বিরুদ্ধে রোগীকে হেপাটাইটিস বি (এইচবিএসএজি) পজেটিভ রিপোর্ট দেওয়ার অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার ভুক্তভোগী স্বামী মোঃ হামিম চৌধুরী মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে শিউলি সরকারের দাবি তিনি কোন ভুল রিপোর্ট দেননি। টেকনিক্যালি হয়তো কোন ভুল রিপোর্ট আসতে পারে।

 

ভুক্তভোগী তামান্না খানম রুম্পা উপজেলা তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের মোঃ হামিম চৌধুরীর স্ত্রী।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, হামিম চৌধুরীর স্ত্রী শারীরিক অসুস্থতা নিয়ে ২১ মে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। পরে ডাক্তার চিকিৎসা পত্রে কিছু পরীক্ষা নিরীক্ষা দেন। রুম্পা এসব পরীক্ষা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজিতে করান। পরে রিপোর্ট অনুযায়ী তামান্না খানম রুম্পা জানতে পারেন তিনি হেপাটাইটিস বি রোগে আক্রান্ত। এরপর শুরু হয় তার বিভীষিকাময় কষ্টের সময়। তার সাথে পরিবারের সদস্যরা এমনকি স্বামী সন্তানরাও সাথে দূরত্ব বজায় রাখে। ভিন্ন ভিন্ন রিপোর্টের কারণে তার স্ত্রী ও পরিবার চরম দুশ্চিন্তায় পড়ে যায়।

বিশেষ করে মানসিকভাবে ভেঙে পড়েন এবং চরম মানসিক কষ্টের সম্মুখীন হন। পরে ২৩ মে রুম্পার পরিবার তার উন্নত চিকিৎসা করার জন্য কিশোরগঞ্জ ২৫০শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর তার শরীরে হেপাটাইটিস নেগেটিভ রিপোর্ট আসে।

 

ভুক্তভোগী তামান্না খানম রুম্পা এর স্বামী হামিম চৌধুরী বলেন, এইচবিএসএজি পজিটিভ রিপোর্ট পাওয়ার পর আমার স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েন এবং বিভীষিকাময় সময় পার করে।

পরিবারের সবাই আমার সাথে আমার স্ত্রীর কাছে থেকে দূরে সরে যায়।

এই দুশ্চিন্তায় আমার স্ত্রীর চার মাসের গর্ভ নষ্ট হয়ে যায়। এই ভুল রিপোর্ট এর কারণ আমার বড় ক্ষতি হয়েছে এর সঠিক বিচার চাই।

 

 

অভিযুক্ত প্যাথলজি এমটি শিউলি সরকার বলেন, রিপোর্টে আসছে এইচবিএস এজি পজেটিভ। আমি তাই রিপোর্ট দিয়েছি। ৪ মাসের গর্ভ নষ্টের বিষয়ে তো আমি কিছু বলতে পারব না।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তায়েফ হোসেন বলেন, স্যার আসলে বিষয়টা নিয়ে বসবো। পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

মদন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ নাদির হোসেন শামীম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

 

নেত্রকোনা সিভিল সার্জন ডাক্তার মোঃ গোলাম মাওলা বলেন অভিযোগের কপি পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম রাবেয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও সুধী সমাবেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে নিজ কন্যাকে(১৮) ধর্ষণের অভিযোগে পিতাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পূর্বধলায় পিকআপভ্যান-সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বেগম রাবেয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও সুধী সমাবেশ

টানা দুই মাস নেত্রকোনার শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমান

হোয়াইক্যং নয়াপাড়া বটতলী সিরাজুল উলুম দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ 

বদলি আদেশের এক মাস পরও বহাল তবিয়তে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী!

সম্পত্তি নিয়ে দুই ভাইয়ে মধ্যে সংঘর্ষে নারীসহ আহত ৫ জন।

১০

সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে গাজীপুরে মানববন্ধন, গণমাধ্যম কমিশন গঠনের আহ্বান

১১

মদনে স্বপ্ন ছায়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

১২

দক্ষিণ গফরগাঁওয়ের পাগলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবককে পিটিয়ে জখম

১৩

১৪

শহীদুল্লাহ ইমরানের নেতৃত্বে পূর্বধলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি খাগড়াছড়িবাসীর শ্রদ্ধাঞ্জলি

১৬

বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের দুই – বছর পূর্তি উপলক্ষে আনন্দ মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত,

১৭

গফরগাঁওয়ে বেগম রাবেয়া মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের দাবি

১৮

লংগাইরে মোহাইমিনুল ইসলাম জনির সমর্থনে বিশাল উঠান বৈঠক। যোগ্যতা ও নতুন নেতৃত্বের প্রতীক জনিই সেরা

১৯

মুন্সী ছাবির উদ্দিন আহ্ম্মদ ওয়াক্ ফ এস্টেট লামকাইন জামে মসজিদের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন:

২০
শিরোনামঃ
বেগম রাবেয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও সুধী সমাবেশময়মনসিংহের গফরগাঁওয়ে নিজ কন্যাকে(১৮) ধর্ষণের অভিযোগে পিতাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।পূর্বধলায় পিকআপভ্যান-সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪বেগম রাবেয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও সুধী সমাবেশটানা দুই মাস নেত্রকোনার শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমানহোয়াইক্যং নয়াপাড়া বটতলী সিরাজুল উলুম দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ বদলি আদেশের এক মাস পরও বহাল তবিয়তে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী!সম্পত্তি নিয়ে দুই ভাইয়ে মধ্যে সংঘর্ষে নারীসহ আহত ৫ জন।