
পলাশ পাল,
নেত্রকোনার দুর্গাপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য সরবরাহের উদ্দেশ্যে মিড ডে মিলের অবৈধভাবে বনরুটি উৎপাদন ও বাজারজাতের অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গত বুধবার (১৭ জুন) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের শিবগঞ্জ ঘাটে মিড ডে মিলের স্থানীয়ভাবে প্রস্তুতকৃত বনরুটি পরিবহনকালে একজনকে আটক করে প্রশাসন।
পরে ভ্রাম্যমাণ আদালতে অবৈধভাবে উৎপাদন ও পরিবহনের দায়ে সাইফুল ইসলাম নামের স্থানীয় ব্যবসায়ীকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ফিডিং কর্মসূচির বনরুটি নির্ধারিত স্থানে উৎপাদন না করে সরকারি প্যাকেট ব্যবহার করে অবৈধভাবে মিড ডে মিলের বনরুটি উৎপাদন করে আসছিল দুর্গাপুর পৌর শহরের শিবগঞ্জের ভাই ভাই বেকারি।
মন্তব্য করুন