অনলাইন ডেস্ক
২৩ এপ্রিল ২০২৬, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বারহাট্টায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬:এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

পলাশ পাল, 

স্টাফ রিপোর্টার 

 

আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার নেত্রকোণার বারহাট্টা উপজেলার তৃণমূল পর্যায় থেকে বিভিন্ন পর্যায়ের নতুন প্রতিভাবান খেলোয়াড় অনুসন্ধানের লক্ষ্যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশ এবং পরিকল্পনায়, যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদযাপন উপলক্ষে বারহাট্টা উপজেলায় সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে এক প্রস্তুতিমূলক মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জিনিয়া জামান।

সভায় বক্তারা জানান, এই কর্মসূচির আওতায় বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হতে ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে তুলে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশক্রমে আগামী ২৭ এপ্রিল শেষ হবে খেলোয়ারদের অনলাইন /অনস্পট রেজিস্ট্রেশন প্রক্রিয়া, ২৯ এপ্রিল গঠিত হবে টিম এবং আগামী ২ মে ২০২৬ তারিখে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে জেলা পর্যায়ে খেলা।উক্ত ক্রিয়া কর্মসূচির আওতায় থাকবে-ক্রিকেট, কাবাডি ও ফুটবল।

উক্ত প্রস্তুতিমূলক সভায় উপস্থিত বক্তারা আরো বলেন,এই আয়োজনের মাধ্যমে বারহাট্টা উপজেলায় গুটিয়ে রাখা এবং লুকিয়ে থাকা প্রতিভাবান বিভিন্ন পর্যায়ের ক্রীড়াবিদদের চিহ্নিত করে যথাযথ প্রশিক্ষণ দিয়ে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্বের সুযোগ তৈরি করে দেওয়া হবে, পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ সুন্দর আগামী প্রজন্ম গড়ে তুলতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা প্রকাশ করেন।

সভায় সংশ্লিষ্ট সকল দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়, যাতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজেদুল ইসলাম,বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান,উপজেলার মৎস্য অফিসার মোঃ কামরুল হাসান,মোঃ আলাউদ্দিন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সঞ্জিত কুমার ঘোষ উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিয়াউল হক,বারহাট্টা সদর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন, মুখলেছুর রহমান হীরা যুগ্ম সম্পাদক বারহাট্টা প্রেসক্লাব, বারহাট্টা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সায়মুন আরেফিন অংগন, বারহাট্টা উপজেলা জাসাস এর সদস্য সচিব অলি উল্লাহ রায়হান, বারহাট্টা উপজেলা জাসাস এর সদস্য আব্দুল্লাহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।এখানে বিশেষভাবে উল্লেখ্য যে আগামী ২মে ২০২৬ এ প্রধানমন্ত্রী সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন ঘোষণা করবেন।সেই সাথে একযোগে সারাদেশে এই কর্মসূচির কার্যক্রম পরিচালিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতরবাড়ী বেগম রাবেয়া মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ পারভেজ মিঞা

সতরবাড়ী বেগম রাবেয়া মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ পারভেজ মিঞা

‎নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন,

পুর্বধলায় অবৈধ সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

ডাকুয়া খাল থেকে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, রাস্তা ঝুঁকিতে।

কার্ডের খেলা’ বন্ধ করে তরুণ ও যুবসমাজের জন্য প্রকৃত কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান

গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্তে ৭ জনকে বাংলাদেশে বিজিবির সতর্কতায় পুশ ইনের চেষ্টায় ব্যর্থ বিএসএফ

অবহেলিত গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের চিত্র আমূল পাল্টে দেওয়া হবে: আক্তারুজ্জামান বাচ্চু

বড়াইগ্রামে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার নগদ ৩০ হাজার ২০০ টাকা

হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে সৃষ্ট ঘটানা নিয়ে জামায়াতে ইসলামীর বিবৃতি।

১০

দক্ষিণ গফরগাঁও এ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়

১১

১৩বছরের দীর্ঘশ্বাস আর এক ফালি জমির আকুতি: মৃত্যুর প্রহর গুনছেন ৭৫ বছরের বৃদ্ধ সদর আলী ফকির

১২

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

১৩

কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ 

১৪

পাহাড়ি ও অনগ্রসর জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে

১৫

পানছড়িতে আনসার-ভিডিপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

১৬

পাগলা মৌজাতে দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন

১৭

নেত্রকোণায় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের দায়ে ৩ জনের কারাদণ্ড

১৮

মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন বাবর।

১৯

সিটি ইউনিভার্সিটি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হলেন তৌফিক আহমেদ পিয়াল

২০
শিরোনামঃ
সতরবাড়ী বেগম রাবেয়া মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ পারভেজ মিঞাসতরবাড়ী বেগম রাবেয়া মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ পারভেজ মিঞা‎নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন,পুর্বধলায় অবৈধ সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যুডাকুয়া খাল থেকে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, রাস্তা ঝুঁকিতে।কার্ডের খেলা’ বন্ধ করে তরুণ ও যুবসমাজের জন্য প্রকৃত কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বানগোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্তে ৭ জনকে বাংলাদেশে বিজিবির সতর্কতায় পুশ ইনের চেষ্টায় ব্যর্থ বিএসএফঅবহেলিত গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের চিত্র আমূল পাল্টে দেওয়া হবে: আক্তারুজ্জামান বাচ্চুবড়াইগ্রামে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার নগদ ৩০ হাজার ২০০ টাকাহোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে সৃষ্ট ঘটানা নিয়ে জামায়াতে ইসলামীর বিবৃতি।