অনলাইন ডেস্ক
১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কলমাকান্দায় অতিবৃষ্টি আর উজান থেকে নেমে আসা পানিতে ক্ষতিগ্রস্ত কৃষক।

পলাশ পাল, জেলা প্রতিনিধি

 

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অনাকাঙ্ক্ষিত অতিবৃষ্টির কারণে উৎপাদিত বোরো ধানের বিস্তীর্ণ জমি এখনো পানির নিচে তলিয়ে রয়েছে।একদিকে পানির নিচে বোরো জমি অন্যদিকে ধান কাটতে মিলছে না প্রয়োজনীয় শ্রমিক।ফলে ধান পাকলেও তা কাটতে পারছেন না কৃষকরা। এমনকি কর্তনকৃত ধানের অর্ধাংশ ধান দেওয়ার প্রতিশ্রুতিতে ও মিলছে না শ্রমিক।ভুক্তভোগি ও

স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি উপজেলার বিভিন্ন হাওর ও নিচু জমিতে জমে রয়েছে। ফলে অনেক জমিতে পরিপুষ্ট ধান গাছ পানির নিচে ডুবে যাচ্ছে ক্রমাগত। এমনকি কিছু কিছু ক্ষেত্রে পাকা ধান জমিতেই পচে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সাম্প্রতিক কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় প্রায় শত শত হেক্টর বোরো জমি ইতোমধ্যে পানির নিচে চলে গেছে।

কৃষকরা জানান, জমিতে পানি জমে থাকায় ঝুঁকি নিয়ে শ্রমিকরা ধান কাটতে আগ্রহ দেখাচ্ছে না। বিগত বছরগুলোতে যেখানে ক্ষেত্র বিশেষে ১০-২০ শতাংশ ধানের ভাগের চুক্তিতে শ্রমিক পাওয়া যেত,এখন সেখানে ৫০ শতাংশ ভাগ দেওয়ার প্রতিশ্রুতিতে শ্রমিক মিলছে না। এতে করে যথাসময়ে ধান ঘরে তুলতে না পারলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তারা।

একাধিক কৃষক বলেন, “ধান পাকলেও জমিতে পানি থাকায় কাটা সম্ভব হচ্ছে না। শ্রমিকরা ও আসতে চায় না। এখন যদি দ্রুত পানি না নামে, তাহলে জমির পুরো ফসল নষ্ট হয়ে যাবে।”

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কলমাকান্দা সহ জেলার অন্যান্য হাওর অঞ্চলে এবছর ব্যাপক পরিমাণ জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। কিন্তু অকাল বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে ইতোমধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়রা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা ও কৃষকদের জন্য সরকারি সার্বিক সহায়তা বাড়ানোর দাবি জানিয়েছেন। অন্যথায় কৃষকদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে বলে আশঙ্কা করা হচ্ছে।যা উক্ত অঞ্চলের জন্য অর্থনীতি কে নানাভাবে ধ্বংস করে দিবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূবালী ব্যাংকের সৌজন্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে গাড়ি হস্তান্তর

পূর্বধলায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি: মোহনগঞ্জে বোরো সেচ নিয়ে চরম অনিশ্চয়তায় কৃষকরা

দক্ষিণ গফরগাঁওয়ের নবনিযুক্ত ইউএনও জান্নাতুল নাঈমকে ফুলেল সংবর্ধনা।

লংগাইরে প্রফেসর নাসির উদ্দিনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত।

দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই, রিট খারিজ।

নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেট

দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক: দ্রুত বাস্তবায়নের আশ্বাস

দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

নিতীমালা ভাঙ্গায় পানছড়ি প্রতিনিধিকে বহিষ্কার, বিভ্রান্তিকর পোস্টের অভিযোগে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ‎

১১

ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায় এলএসডি কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি

১২

শিক্ষক উমর শরীফের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তদন্ত চলমান।

১৩

বারহাট্টায় গভীর রাতে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি

১৪

উন্নয়ন কাজে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের মানুষের কাছে অবহেলা দূর হচ্ছে : আখতারুজ্জামান বাচ্চু এমপি

১৫

খালিয়াজুরীতে হাওড়ের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

১৬

র‌্যাব-১৫ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর হ*ত্যা মা*ম*লা*র  ১নং আসামি গ্রেপ্তার

১৭

দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়ন ও সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরতে মশাখালীতে বিশাল জনসভা।

১৮

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

১৯

গফরগাঁওয়ে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আফসানা মিমির নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

২০
শিরোনামঃ
পূবালী ব্যাংকের সৌজন্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে গাড়ি হস্তান্তরপূর্বধলায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তারনেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি: মোহনগঞ্জে বোরো সেচ নিয়ে চরম অনিশ্চয়তায় কৃষকরাদক্ষিণ গফরগাঁওয়ের নবনিযুক্ত ইউএনও জান্নাতুল নাঈমকে ফুলেল সংবর্ধনা।লংগাইরে প্রফেসর নাসির উদ্দিনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত।দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই, রিট খারিজ।নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেটদক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিতকলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক: দ্রুত বাস্তবায়নের আশ্বাসদক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত