শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বিজ্ঞাপন
অনলাইন ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬, ১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গফরগাঁও উপজেলা টাঙ্গাব ইউনিয়নে বাবা ও বড় বোনকে মারধরের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

শেয়ার করুন:

 

আদিলুর রহমান আদিল
গফরগাঁও উপজেলা প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পাগলা থানাধীন টাঙ্গাব ইউনিয়নে পাওনা টাকা চাওয়ায় আপন বড় বোনকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে ছোট ভাই ও ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে। গত শনিবার (১১ এপ্রিল) সকালে টাঙ্গাব গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী মোছাঃ রোকেয়া (৪১) বাদী হয়ে পাগলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মোঃ ইদ্রিছ আলী (৩৫) জমি কেনার কথা বলে এক বছর আগে তার বড় বোন রোকেয়ার কাছ থেকে ৩ লক্ষ টাকা ধার নেন। টাকা পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে গেলেও ইদ্রিছ টাকা ফেরত না দিয়ে দীর্ঘ দিন ধরে তালবাহানা করে আসছিলেন।

ঘটনার দিন গত শনিবার সকাল আনুমানিক ৮:৩০ মিনিটের দিকে রোকেয়া তার পাওনা টাকা ফেরত চাইলে ছোট ভাই ইদ্রিছ ও তার স্ত্রী সীমা আক্তার (২৫) ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা দা ও বাঁশের লাঠি নিয়ে রোকেয়ার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় রোকেয়ার হাত, পা, পিঠ ও কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর নীলাফুলা জখম হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

ভুক্তভোগী রোকেয়া জানান,”নিজের কষ্টের জমানো টাকা ধার দিয়ে এখন আমিই অপরাধী হয়ে গেছি। টাকা চাইলে তারা আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

স্থানীয়রা আহত রোকেয়াকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এলাকাবাসীর মতে, ইদ্রিছ ও তার স্ত্রী এলাকায় উদ্ধত স্বভাবের হিসেবে পরিচিত এবং তারা সামাজিক কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করেন না।

পাগলা থানা পুলিশ জানায়, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

থানায় অভিযোগ দেওয়ার কারণে ১২ এপ্রিল সকাল ৮ ঘটিকার দিকে ইদ্রিস, তার স্ত্রী সীমা আক্তার ও ভাই ইউনুস তাদের বাবা সাহাবউদ্দিন ও বোন রোকেয়াকে জোরপূর্বক ঘরে তালা দিয়ে আটকে রাখে ও মারধর করে, পরবর্তীতে ৯৯৯ এ কল দিয়ে সাহায্য চাইলে পাগলা থানা পুলিশ ও বড় মেয়ে জামাতা এসে তাদেরকে উদ্ধার করে, এবং শারিরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসার জন্য গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠান, ভুক্তভোগী রোকেয়া এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে সরকারি আদেশ অমান্য করায় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড

১

জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার 

২

মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর মহানগর

৩

নেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগ

৪

মদন ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ

৫

​বণ্টননামা দলিল ছাড়াই প্রতারণার মাধ্যমে একতরফা নামজারি:বাতিলের আবেদন করেছেন সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল ​

৬

মদনে বিনামূল্যে সার ও সরিষার বীজ পেলেন ২৭৫০ জন প্রান্তিক কৃষক

৭

গফরগাঁওয়ে আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের ৫ নেতকর্মী গ্রেফতার।

৮

দক্ষিণ গফরগাঁওয়ে ১৩তম গাউসুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ৩৩ জন মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

৯

কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান

১০

এজহারভক্ত আসামী আওয়ামীলীগ নেতা আবুল বাশার খান এখলাছ গ্রেফতার।

১১

পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার

১২

নেত্রকোনাকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান

১৩

পানছড়িতে বিজিবির অভিযানে ৬২ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

১৪

ময়মনসিংহের গফরগাঁওয়ে রাতের অন্ধকারে ঘরে চুরি ও জমির দলিল নষ্টের চাঞ্চল্যকর ঘটনা

১৫

দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর ৬০০ মিটার দীর্ঘ কাঠের সেতু উদ্বোধন, উচ্ছ্বসিত শিক্ষার্থী ও এলাকাবাসী

১৬

নেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতাই একমাত্র মাপকাঠি স্বচ্ছতা নিশ্চিতে প্রস্তুত জেলা পুলিশ।

১৭

নিকারের অনুমোদনে বদলে গেল পাগলা থানার নাম, নতুন পরিচয় দক্ষিণ গফরগাঁও থানা।

১৮

বাংলাদেশ প্রেসক্লাব রাজিবপুর উপজেলা শাখার মাসিক মিটিং অনুষ্ঠিত।

১৯

বারহাট্টা বাজারের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল হক

২০
শিরোনামঃ
টেকনাফে সরকারি আদেশ অমান্য করায় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ডজামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর মহানগরনেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগমদন ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ​বণ্টননামা দলিল ছাড়াই প্রতারণার মাধ্যমে একতরফা নামজারি:বাতিলের আবেদন করেছেন সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল ​মদনে বিনামূল্যে সার ও সরিষার বীজ পেলেন ২৭৫০ জন প্রান্তিক কৃষকগফরগাঁওয়ে আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের ৫ নেতকর্মী গ্রেফতার।দক্ষিণ গফরগাঁওয়ে ১৩তম গাউসুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ৩৩ জন মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননাকেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান