শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বিজ্ঞাপন
অনলাইন ডেস্ক
৮ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে—বাঁচাতে দরকার আপনার সহায়তা।

শেয়ার করুন:

মোঃ সুজন মাহমুদ

নিজস্ব সংবাদদাতা 

 

আলমডাঙ্গার ডেকোরেশন মিস্ত্রি মিজানুর রহমান চিকিৎসার অভাবে হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন।

 

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর গ্রামের এক অসহায় পরিবারের আর্তনাদ এখন সবার হৃদয়ে নাড়া দেওয়ার মতো। জীবিকার তাগিদে প্রতিদিন কঠোর পরিশ্রম করে সংসার চালানো এক শ্রমজীবী মানুষ আজ জীবনের কঠিন লড়াইয়ে সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছেন।

 

তিন সন্তানের জনক মোঃ মিজানুর রহমান—পেশায় একজন ডেকোরেশন মিস্ত্রি। প্রতিদিনের উপার্জনেই চলত তার ছোট্ট সংসার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে হঠাৎ এক দুর্ঘটনা তার জীবনের সবকিছু থামিয়ে দিয়েছে। এখন তিনি শয্যাশায়ী, বিনা চিকিৎসায় অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।

 

 

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে আলমডাঙ্গা আনন্দ ধামে একটি সজনে গাছে কাজ করার সময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে গুরুতর আহত হন মিজানুর রহমান। এতে তার কোমর (মাজা) ভেঙে যায়—যা চিকিৎসকরা নিশ্চিত করেছেন।

 

পরবর্তীতে শনিবার (৪ এপ্রিল) কুষ্টিয়ার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এমআরআই পরীক্ষার মাধ্যমে তার আঘাতের গুরুতর অবস্থা ধরা পড়ে। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে দ্রুত একটি বড় ধরনের অপারেশন করাতে হবে। কিন্তু এই অপারেশনের জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ—যা তার অসচ্ছল পরিবারের পক্ষে বহন করা একেবারেই অসম্ভব।

 

 

মিজানুর রহমানই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার এই দুর্ঘটনায় থেমে গেছে আয়ের একমাত্র পথ। দিনমজুরির টাকায় চলা সংসার এখন সম্পূর্ণ দিশেহারা।

 

তার স্ত্রী স্বামীর শয্যার পাশে বসে অসহায়ের মতো অপেক্ষা করছেন—কখন কেউ এগিয়ে আসবে, কখন তার স্বামীর চিকিৎসার ব্যবস্থা হবে। চোখের পানি যেন থামছেই না। তিনটি ছোট সন্তান, মেয়েসহ পরিবারের সবাই আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে।

 

বোন, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা জানালেন—মিজানুর একজন অত্যন্ত ভালো মানুষ। তিনি প্রতিদিনের কষ্টার্জিত আয়ে সংসার চালাতেন, কারো কাছে হাত পাততে হয়নি কখনো। কিন্তু আজ তিনি নিজেই সবার কাছে সাহায্যের আবেদন হয়ে দাঁড়িয়েছেন।

 

একজন প্রতিবেশী কান্নাজড়িত কণ্ঠে বলেন,

“মিজানুর খুব ভালো মানুষ। নিজের কষ্টের টাকায় সংসার চালাত। আজ তার এমন অবস্থা—আমরা সহ্য করতে পারছি না। আপনারা একটু সাহায্য করেন, মানুষটাকে বাঁচান।”

 

 

দারিদ্র্যের ধোঁয়াশার মাঝেই এখন তাদের জীবন। একমাত্র আশা—মানুষের সহানুভূতি। কেউ যদি এগিয়ে আসে, তাহলে হয়তো আবার সুস্থ হয়ে উঠতে পারেন মিজানুর রহমান, আবার হাসি ফিরতে পারে তার ছোট্ট পরিবারে।

 

 

এমতাবস্থায়, মিজানুর রহমানের পরিবার দেশ-বিদেশের সকল হৃদয়বান ও সহানুভূতিশীল মানুষের কাছে আর্থিক সহযোগিতার জন্য আকুল আবেদন জানিয়েছে।

 

আপনার সামান্য সহায়তাই হয়তো ফিরিয়ে দিতে পারে একজন মানুষের স্বাভাবিক জীবন, বাঁচাতে পারে একটি পরিবারকে চরম দুর্দশা থেকে।

 

সাহায্যের জন্য যোগাযোগ (বিকাশ):

 

01775778533

 

01941-761820

 

 

 

 

আসুন, মানবতার হাত বাড়াই।

একটু সহানুভূতি, একটু সহযোগিতা—এই কঠিন সময়ে হতে পারে একটি পরিবারের বেঁচে থাকার শেষ ভরসা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে সরকারি আদেশ অমান্য করায় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড

১

জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার 

২

মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর মহানগর

৩

নেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগ

৪

মদন ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ

৫

​বণ্টননামা দলিল ছাড়াই প্রতারণার মাধ্যমে একতরফা নামজারি:বাতিলের আবেদন করেছেন সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল ​

৬

মদনে বিনামূল্যে সার ও সরিষার বীজ পেলেন ২৭৫০ জন প্রান্তিক কৃষক

৭

গফরগাঁওয়ে আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের ৫ নেতকর্মী গ্রেফতার।

৮

দক্ষিণ গফরগাঁওয়ে ১৩তম গাউসুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ৩৩ জন মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

৯

কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান

১০

এজহারভক্ত আসামী আওয়ামীলীগ নেতা আবুল বাশার খান এখলাছ গ্রেফতার।

১১

পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার

১২

নেত্রকোনাকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান

১৩

পানছড়িতে বিজিবির অভিযানে ৬২ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

১৪

ময়মনসিংহের গফরগাঁওয়ে রাতের অন্ধকারে ঘরে চুরি ও জমির দলিল নষ্টের চাঞ্চল্যকর ঘটনা

১৫

দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর ৬০০ মিটার দীর্ঘ কাঠের সেতু উদ্বোধন, উচ্ছ্বসিত শিক্ষার্থী ও এলাকাবাসী

১৬

নেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতাই একমাত্র মাপকাঠি স্বচ্ছতা নিশ্চিতে প্রস্তুত জেলা পুলিশ।

১৭

নিকারের অনুমোদনে বদলে গেল পাগলা থানার নাম, নতুন পরিচয় দক্ষিণ গফরগাঁও থানা।

১৮

বাংলাদেশ প্রেসক্লাব রাজিবপুর উপজেলা শাখার মাসিক মিটিং অনুষ্ঠিত।

১৯

বারহাট্টা বাজারের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল হক

২০
শিরোনামঃ
টেকনাফে সরকারি আদেশ অমান্য করায় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ডজামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর মহানগরনেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগমদন ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ​বণ্টননামা দলিল ছাড়াই প্রতারণার মাধ্যমে একতরফা নামজারি:বাতিলের আবেদন করেছেন সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল ​মদনে বিনামূল্যে সার ও সরিষার বীজ পেলেন ২৭৫০ জন প্রান্তিক কৃষকগফরগাঁওয়ে আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের ৫ নেতকর্মী গ্রেফতার।দক্ষিণ গফরগাঁওয়ে ১৩তম গাউসুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ৩৩ জন মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননাকেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান