অনলাইন ডেস্ক
২৪ মার্চ ২০২৬, ২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ আলমগীর হোসেনের যোগদান উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

শাহিন ফকির,​পিরোজপুর প্রতিনিধি :

 

​পিরোজপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক,সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।মঙ্গলবার (২৪ মার্চ)সকাল ১০.০০ ঘটিকার সময় জেলা পরিষদ কার্যালয়ে তিনি এই গুরুদায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ শেষে এক বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

​মঙ্গলবার সকালে জেলা পরিষদ কার্যালয়ে নবনিযুক্ত প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন এসে পৌঁছালে পরিষদের কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট নথিপত্রে স্বাক্ষর করেন।

​দায়িত্ব গ্রহণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলে মিলে ​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
​বিএনপি’র সাবেক চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়।বিএনপি’র চেয়ারম্যান ও বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্ত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আকন,জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু সহ সাতটি উপজেলার বিএনপি’র সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সাংগঠনের নেতৃবৃন্দ।

​সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন,​পরম করুণাময় আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি, যিনি আমাকে পিরোজপুর জেলা পরিষদের সেবক হিসেবে কাজ করার সুযোগ দিয়েছেন। ইনশাআল্লাহ, আমি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে এই পিরোজপুরের উন্নয়নে নিজেকে উৎসর্গ করব। জেলা পরিষদ হবে মানুষের আস্থার জায়গা

“গণতন্ত্র পুনরুদ্ধারের এই মাহেন্দ্রক্ষণে পিরোজপুর জেলা পরিষদের সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রাষ্ট্র সংস্কার’ ও উন্নয়নের ভিশন বাস্তবায়নে আমি নিরলসভাবে কাজ করে যাবো।”

তিনি বলেন, পিরোজপুরকে একটি সমৃদ্ধ ও উন্নত জেলায় রূপান্তরিত করার লক্ষ্যে তিনি কাজ করে যাবেন। বিশেষ করে রাস্তাঘাট এবং অবকাঠামো উন্নয়নে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন।
​তিনি জেলা পরিষদকে একটি স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন, যেখানে সাধারণ মানুষ হয়রানি ছাড়াই সেবা পাবে।
​এছাড়াও তিনি উপস্থিত নেতাকর্মী ও জনগণের উদ্দেশ্যে বলেন যে, পিরোজপুরের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা ও দোয়া তার একান্ত প্রয়োজন।

​অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন পিরোজপুর জেলা ওলামা দলের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন তালুকদার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতরবাড়ী বেগম রাবেয়া মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ পারভেজ মিঞা

সতরবাড়ী বেগম রাবেয়া মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ পারভেজ মিঞা

‎নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন,

পুর্বধলায় অবৈধ সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

ডাকুয়া খাল থেকে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, রাস্তা ঝুঁকিতে।

কার্ডের খেলা’ বন্ধ করে তরুণ ও যুবসমাজের জন্য প্রকৃত কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান

গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্তে ৭ জনকে বাংলাদেশে বিজিবির সতর্কতায় পুশ ইনের চেষ্টায় ব্যর্থ বিএসএফ

অবহেলিত গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের চিত্র আমূল পাল্টে দেওয়া হবে: আক্তারুজ্জামান বাচ্চু

বড়াইগ্রামে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার নগদ ৩০ হাজার ২০০ টাকা

হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে সৃষ্ট ঘটানা নিয়ে জামায়াতে ইসলামীর বিবৃতি।

১০

দক্ষিণ গফরগাঁও এ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়

১১

১৩বছরের দীর্ঘশ্বাস আর এক ফালি জমির আকুতি: মৃত্যুর প্রহর গুনছেন ৭৫ বছরের বৃদ্ধ সদর আলী ফকির

১২

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

১৩

কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ 

১৪

পাহাড়ি ও অনগ্রসর জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে

১৫

পানছড়িতে আনসার-ভিডিপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

১৬

পাগলা মৌজাতে দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন

১৭

নেত্রকোণায় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের দায়ে ৩ জনের কারাদণ্ড

১৮

মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন বাবর।

১৯

সিটি ইউনিভার্সিটি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হলেন তৌফিক আহমেদ পিয়াল

২০
শিরোনামঃ
সতরবাড়ী বেগম রাবেয়া মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ পারভেজ মিঞাসতরবাড়ী বেগম রাবেয়া মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ পারভেজ মিঞা‎নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন,পুর্বধলায় অবৈধ সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যুডাকুয়া খাল থেকে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, রাস্তা ঝুঁকিতে।কার্ডের খেলা’ বন্ধ করে তরুণ ও যুবসমাজের জন্য প্রকৃত কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বানগোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্তে ৭ জনকে বাংলাদেশে বিজিবির সতর্কতায় পুশ ইনের চেষ্টায় ব্যর্থ বিএসএফঅবহেলিত গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের চিত্র আমূল পাল্টে দেওয়া হবে: আক্তারুজ্জামান বাচ্চুবড়াইগ্রামে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার নগদ ৩০ হাজার ২০০ টাকাহোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে সৃষ্ট ঘটানা নিয়ে জামায়াতে ইসলামীর বিবৃতি।