শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বিজ্ঞাপন
অনলাইন ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৬, ২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুলতানা রাজিয়া শাওন সংরক্ষিত নারী আসনে তুলুম আলোচনায়

শেয়ার করুন:

ডেক্স নিউজ: 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। প্রথমে প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ নেন, পরে মন্ত্রিসভার সদস্যরা পর্যায়ক্রমে শপথ গ্রহণ করেন।

এবার রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সংরক্ষিত নারী আসন। কে হচ্ছেন সংরক্ষিত নারী সংসদ সদস্য—তা নিয়ে চলছে তুমুল আলোচনা। জানা গেছে, এ বিষয়ে বর্তমান সরকার দ্রুতই সিদ্ধান্ত গ্রহণ করবে।

এরই প্রেক্ষাপটে নেত্রকোনা জেলার সর্বস্তরের জনগণ সংরক্ষিত নারী আসনে একজন যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেত্রীকে দেখতে চান। তাদের প্রত্যাশা—মহিলা দলের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক, সাবেক মেধাবী ছাত্রনেত্রী (ইডেন কলেজ), সাবেক যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি নেত্রকোনা এবং সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বিশিষ্ট নারী উদ্যোক্তা সুলতানা রাজিয়া শাওন যেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে মনোনীত হন।

সুলতানা রাজিয়া শাওন শিক্ষাগত যোগ্যতায় সমৃদ্ধ ও রাজনৈতিকভাবে সুসংগঠিত একজন নেত্রী। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিভাগে বি.এ. (অনার্স) ও এম.এ. সম্পন্ন করেছেন। এছাড়া লন্ডনের নর্দামভুইয়া ইউনিভার্সিটি থেকে ডিপ্লোমা ইন ল’, লিডস ট্রিনিটি ইউনিভার্সিটি থেকে এলএলবি (অনার্স) ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটিতে এলএলএম অধ্যয়নরত। শিক্ষা, মেধা, সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক অভিজ্ঞতায় তিনি সমৃদ্ধ।

রাজপথের আন্দোলন-সংগ্রামে তিনি একজন ত্যাগী ও পরীক্ষিত নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বিশেষ করে ১/১১–এর কঠিন সময়ে বিএনপির দুঃসময়ে তিনি দৃঢ়ভাবে রাজপথে সক্রিয় ছিলেন এবং জিয়া পরিবারের পাশে অটল থেকেছেন। কখনো কোনো আপস করেননি, অন্য কোনো দলে সম্পৃক্ত হননি।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসভবন থেকে অন্যায়ভাবে উচ্ছেদের সময় জাহাঙ্গীর গেটে পুলিশি হামলায় সুলতানা রাজিয়া শাওন গুরুতর আহত হন; তার হাতের কব্জি ভেঙে যায়। তবুও তিনি পিছপা হননি। গুলশান কার্যালয়ে বালুর ট্রাক দিয়ে অবরুদ্ধ করে রাখার ঘটনাতেও তিনি সাহসিকতার সঙ্গে পাশে ছিলেন। বিভিন্ন হরতাল ও আন্দোলনে তিনি গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু আন্দোলন থেকে এক চুলও সরে দাঁড়াননি।

ঢাকা সিটির প্রতিটি দলীয় কর্মসূচিতে তিনি দায়িত্বশীলতার সঙ্গে অংশগ্রহণ করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার ত্যাগ, নিষ্ঠা ও অবদানের যথাযথ মূল্যায়ন হোক—এটাই নেত্রকোনাবাসীর প্রত্যাশা। তারা বিশ্বাস করেন, সংরক্ষিত নারী আসনে মনোনীত হলে তিনি জাতীয় সংসদে জনগণের কণ্ঠস্বর হিসেবে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে সরকারি আদেশ অমান্য করায় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড

১

জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার 

২

মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর মহানগর

৩

নেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগ

৪

মদন ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ

৫

​বণ্টননামা দলিল ছাড়াই প্রতারণার মাধ্যমে একতরফা নামজারি:বাতিলের আবেদন করেছেন সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল ​

৬

মদনে বিনামূল্যে সার ও সরিষার বীজ পেলেন ২৭৫০ জন প্রান্তিক কৃষক

৭

গফরগাঁওয়ে আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের ৫ নেতকর্মী গ্রেফতার।

৮

দক্ষিণ গফরগাঁওয়ে ১৩তম গাউসুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ৩৩ জন মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

৯

কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান

১০

এজহারভক্ত আসামী আওয়ামীলীগ নেতা আবুল বাশার খান এখলাছ গ্রেফতার।

১১

পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার

১২

নেত্রকোনাকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান

১৩

পানছড়িতে বিজিবির অভিযানে ৬২ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

১৪

ময়মনসিংহের গফরগাঁওয়ে রাতের অন্ধকারে ঘরে চুরি ও জমির দলিল নষ্টের চাঞ্চল্যকর ঘটনা

১৫

দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর ৬০০ মিটার দীর্ঘ কাঠের সেতু উদ্বোধন, উচ্ছ্বসিত শিক্ষার্থী ও এলাকাবাসী

১৬

নেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতাই একমাত্র মাপকাঠি স্বচ্ছতা নিশ্চিতে প্রস্তুত জেলা পুলিশ।

১৭

নিকারের অনুমোদনে বদলে গেল পাগলা থানার নাম, নতুন পরিচয় দক্ষিণ গফরগাঁও থানা।

১৮

বাংলাদেশ প্রেসক্লাব রাজিবপুর উপজেলা শাখার মাসিক মিটিং অনুষ্ঠিত।

১৯

বারহাট্টা বাজারের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল হক

২০
শিরোনামঃ
টেকনাফে সরকারি আদেশ অমান্য করায় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ডজামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর মহানগরনেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগমদন ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ​বণ্টননামা দলিল ছাড়াই প্রতারণার মাধ্যমে একতরফা নামজারি:বাতিলের আবেদন করেছেন সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল ​মদনে বিনামূল্যে সার ও সরিষার বীজ পেলেন ২৭৫০ জন প্রান্তিক কৃষকগফরগাঁওয়ে আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের ৫ নেতকর্মী গ্রেফতার।দক্ষিণ গফরগাঁওয়ে ১৩তম গাউসুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ৩৩ জন মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননাকেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান