অনলাইন ডেস্ক
২৪ নভেম্বর ২০২৫, ২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মরিচ্যা বিজিব’র চেকপোষ্টে ভুয়া নৌবাহিনী সদস্য সেজে পরিচয় ৪০ হাজার ইয়াবাসহ এক জন পাচারকারী আ’টক।

শহীদুল ইসলাম শাহেদ,কক্সবাজার জেলা প্রতিনিধি:

 

কক্সবাজার রিজিয়নের, রামু সেক্টরের অধীনস্থ, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী থেকে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালন করছে। রামু ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বেসামরিক পরিমন্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৪ নভেম্বর ২০২৫ তারিখ রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা চেকপোষ্টে অভিযান পরিচালনা করে ৪০০০০ পিস বার্মিজ ইয়াবাসহ ০১ জন আসামী আটক করতে সক্ষম হয়েছে।

 

অদ্য ২৪ নভেম্বর ২০২৫ তারিখ ১১৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ এর দিকনির্দেশনায় সহকারী পরিচালক মোঃ কবির হোসেন এর নেতৃত্বে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টে টহল তৎপরতা জোরদার করার মাধ্যমে একটি সন্দেহজনক বাস থামানো হয়। যাত্রী মোঃ সাফায়েত উল্লাহ (২৭), পিতা- মৃত মোঃ আব্দুর রহমান, গ্রাম- কালিয়াটি, ডাকঘর- মদন, থানা- মদন, জেলা- নেত্রকোণাকে সন্দেহ করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে একজন নৌবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেয় এবং তার বহনকৃত ব্যাগে ব্যক্তিগত ব্যবহৃত

টি-শার্ট এবং ট্রাউজার আছে বলে জানায়। পরবর্তীতে তার বহনকৃত ব্যাগটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করে ব্যাগের ভিতর নৌবাহিনীর লগোযুক্ত ০৪পিস টি-শার্ট, ০১ সেট ট্রাকস্যুট, ০১টি ট্রাউজার, ০১টি ক্যাপ, ০৪টি মাস্ক, ০১টি পার্টস/মানিব্যাগ, ০৩টি ইনসিগনিয়া এবং ০১টি আইডি কার্ড কভার এর সাথে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১,২০,০০,০০০/- টাকা মূল্যের ৪০০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। উক্ত বেসামরিক ব্যক্তি নৌবাহিনীর সদস্য হিসেবে কোন পরিচয় পত্র বা অন্যকোন প্রমাণাদি উপস্থাপন করতে পারেনি।

 

উল্লেখ্য, উক্ত বেসামরিক ব্যক্তি নিজেকে ভূয়া নৌবাহিনী’র সদস্য পরিচয় দিয়ে অভিনব কায়দায় মরিচ্যা চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উখিয়ায় বিজিবির অভিযানে মিয়ানমারে পাচারকালে ইউরিয়া সার ও ইজিবাইক জব্দ, আটক ১

টেকনাফে র‍্যাবের অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেফতার

নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক

সতরবাড়ী বেগম রাবেয়া মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ পারভেজ মিঞা

সতরবাড়ী বেগম রাবেয়া মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ পারভেজ মিঞা

‎নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন,

পুর্বধলায় অবৈধ সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

ডাকুয়া খাল থেকে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, রাস্তা ঝুঁকিতে।

কার্ডের খেলা’ বন্ধ করে তরুণ ও যুবসমাজের জন্য প্রকৃত কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান

গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্তে ৭ জনকে বাংলাদেশে বিজিবির সতর্কতায় পুশ ইনের চেষ্টায় ব্যর্থ বিএসএফ

১০

অবহেলিত গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের চিত্র আমূল পাল্টে দেওয়া হবে: আক্তারুজ্জামান বাচ্চু

১১

বড়াইগ্রামে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার নগদ ৩০ হাজার ২০০ টাকা

১২

হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে সৃষ্ট ঘটানা নিয়ে জামায়াতে ইসলামীর বিবৃতি।

১৩

দক্ষিণ গফরগাঁও এ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়

১৪

১৩বছরের দীর্ঘশ্বাস আর এক ফালি জমির আকুতি: মৃত্যুর প্রহর গুনছেন ৭৫ বছরের বৃদ্ধ সদর আলী ফকির

১৫

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

১৬

কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ 

১৭

পাহাড়ি ও অনগ্রসর জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে

১৮

পানছড়িতে আনসার-ভিডিপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

১৯

পাগলা মৌজাতে দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন

২০
শিরোনামঃ
উখিয়ায় বিজিবির অভিযানে মিয়ানমারে পাচারকালে ইউরিয়া সার ও ইজিবাইক জব্দ, আটক ১টেকনাফে র‍্যাবের অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেফতারনেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটকসতরবাড়ী বেগম রাবেয়া মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ পারভেজ মিঞাসতরবাড়ী বেগম রাবেয়া মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ পারভেজ মিঞা‎নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন,পুর্বধলায় অবৈধ সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যুডাকুয়া খাল থেকে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, রাস্তা ঝুঁকিতে।কার্ডের খেলা’ বন্ধ করে তরুণ ও যুবসমাজের জন্য প্রকৃত কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বানগোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্তে ৭ জনকে বাংলাদেশে বিজিবির সতর্কতায় পুশ ইনের চেষ্টায় ব্যর্থ বিএসএফ